SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ওভেন কুকড জুসি চিকেন স্টেক

ওভেন কুকড জুসি চিকেন স্টেক

খুব অল্প সময়েই রেডি হয়ে যায় এই ডিশটি। খেতে দারুন এবং অনেক হেলদি। সহজ এই রেসিপিটি কীভাবে বানাবেন? দেখে নিন জুসি চিকেন স্টেক তৈরির পুরো প্রণালী।

উপরকণ

  • হাড্ডি ছাড়া মুরগির মাংস / মুরগির বুকের মাংস ২ পিস ( কিচেন হ্যামার / পুতা দিয়ে মাংসের পিসটা কেচে নেয়া )
  • ভেজিটেবল স্টক কিউব ২ টি ( ভেজিটেবল স্টক কিউব না পেলে যেকোনো ভেজিটেবল স্যুপ এর এক প্যাক দিয়ে কোটিং করতে পারেন ) 
  • রসুন মিহি কুচি ১ টেবল চামচ 
  • চাইভ কুচি ১ টেবল চামচ ( না পেলে দিয়েও করতে পারেন , অল্প মিহি কুচি ধনিয়া পাতা দেয়া যেতে পারে ) 
  • অলিভ অয়েল ১ টেবল চামচ
  • ফয়েল পেপার

[picture]

প্রণালী 

- উপরের সব উপকরণগুলো একসাথে মিশিয়ে মেরিনেট করে রাখুন মিনিমাম ১ ঘন্টা।

- এবার বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিন।

- এখন এই ট্রেতে মেরিনেট করে রাখা মুরগির পিসগুলোকে বিছিয়ে দিন।

- এর উপরে  ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিন যেন এর থেকে কোনো ভাবেই স্টিম / ভাপ না বের হতে পারে।

- এখন এই ট্রে টি ১৮০ ডিগ্রি প্রিহিট করা ওভেনে রান্না করুন ২৫ থেকে ৩০ মিনিট।

- হয়ে এলে খুব সাবধানে বেকিং ট্রের ফয়েল খুলে নিন।

- রোস্ট পটেটো , ফ্রেশ সালাদ এর সাথে গরম গরম পরিবেশন করুন।

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

Select Category
Sort Posts