খুব ঝামেলাহীন সহজ একটি রেসিপি। আমার লাঞ্চ বক্স ফেভারেট এই পুল্ড চিকেন। ভাতের সাথে কিংবা দুই পাওরুটির মাঝে পুরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবার জন্য পারফেক্ট।
[picture]
উপকরণ- মুরগির থাই পিস হাড্ডি ছাড়া ৪০০ গ্রাম
- পেঁয়াজ কুচি মোটা করে দেড় কাপ
- রসুন কুচি ২ টেবল চামচ
- টমেটো পেস্ট ৪ চা চামচ
- বারবিকিউ সস ৪ টেবল চামচ
- চিলি সস ২ চা চামচ
- লেবুর রস ৩ টেবল চামচ
- গোলমরিচ ফাকি ২ টেবল চামচ
- জিরা গুড়া ১ চা চামচ
- লাল মরিচ গুড়া ১ চা চামচ
- পাপরিকা পাওডার ১ টেবল চামচ ( স্মোকড পাপরিকা পাউডার পেলে দিতে পারেন টেস্টটা অনেক ভালো হয় )
- লবন স্বাদমত





