গরুর মাংসের আইটেম খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এবং বেশ স্বাস্থ্যকর এই আইটেমটি। আচ্ছা আইটেমটির নামই তো বলা হল না! আজ আপনাদের সাথে শেয়ার করব ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স এর রেসিপি।
- অলিভ অয়েল ছাড়া উপরের সব উপকরণ এক সাথে মেখে মেরিনেট করে করে রাখুন ২ ঘন্টা। আগের দিন রাতে ও ফ্রিজে মেরিনেট করে রাখতে পারেন।
- দুই ঘন্টা পর মাংসের পিসগুলো কাঠিতে গেথে নিন এখন বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিন, এবার এতে মাংস দিয়ে তৈরই স্কিউয়ার্স-গুলো ছড়িয়ে নিন। এর উপর অলিভ অয়েল ছিটিয়ে দিন, এর ওপর কিছু ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে দিতে পারেন।
- এবার বেকিং ট্রে খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন, এভাবে যেন কোনো ভাবেই ভেতর থেকে ভাপটা না বের হতে পারে। এখন প্রিহিট করা ওভেনে ১৫০ ডিগ্রিতে কুক করুন ৩৫-৪০ মিনিট। হয়ে এলে ওভেন থেকে বের করে খুব সাবধানে ফয়েল পেপার খুলে নিন আর গরম গরম পরিবেশন করুন।
ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories






