SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব!

স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব!

অতিথি আপ্যায়নে খাবার টেবিলে রাখতে পারেন কম মশলার স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব ডিশটি। দেখে নিন, স্পেশাল স্লো কুকড শোলডার অব ল্যাম্ব রান্নার প্রণালী।

উপকরণ

  • খাসি / ভেড়ার সিনার হাড্ডি সহ মাংস দেড় কেজি পরিমান (আস্ত মাংস , চর্বি কেটে নেয়া শুধুমাত্র হাড্ডিসহ সলিড মাংস )
  • টক দই হাফ কাপ 
  • পাপরিকা পাউডার ২ চা চামচ ( লাল মরিচ গুরা দিয়েও করা যাবে )
  • আদা বাটা ২ চা চামচ
  • রশুন ছেঁচা ২ চা চামচ
  • গরম মশলা গুঁড়া ১ চা চামচ
  • পেয়াজ বেরেস্তা হাফ কাপ 
  • টক দই হাফ কাপ 
  • কাঁচা পেঁপে বাটা ২ টেবল চামচ 
  • লবন স্বাদমতো

[picture]

প্রণালী 

- প্রথমে সিনার হাড্ডিসহ মাংসের পিসটিকে ছুরি দিয়ে কেঁচে নিন , কাঁটাচামচ দিয়েও করতে পারেন । কেঁচে নিলে মাংষ মেরিনেট করার সময় মাংসে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় ।

- এবার টক দইয়ের সাথে উপরের সব উপকরণ মাখিয়ে পেস্ট বানিয়ে নিন ।

- এবার কেঁচে রাখা মাংসতে এই পেস্টটা মাখিয়ে মেরিনেট করে রাখুন কমপক্ষে ১ ঘণ্টা ( ফ্রেশ মাংস হলে এক ঘণ্টাতেই হয়ে যাবে) , ইচ্ছা করলে আগের দিন রাতেও  মেরিনেট করে রাখতে পারেন।

- একটা বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিন। এতে মাংসের মেরিনেট করে রাখা পিসটি দিয়ে উপরে অল্প কিছু গোলমরিচ ফাকি, ড্রাই রোজমেরি ( না দিলেও করতে পারেন ) ছিটিয়ে দিন।

- বেকিং ট্রের উপরে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়ে দিন যেন কোনভাবেই ভেতরের থেকে ভাপ না বের হতে পারে। এখন এটি ১৭০ ডিগ্রীতে  প্রি-হিট করা ওভেনে রান্না করুন কমপক্ষে ২ ঘণ্টা।

- ২ ঘণ্টা পর ফয়েল পেপার খুলে দেখবেন মাংস হাড় থেকে খুলে খুলে আসছে। স্রেডেড মাংস গরম গরম স্পাইসি স্মাস পটেটো আর ফ্রেশ সালাদের সাথে পরিবেশন করুন।

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ

Select Category
Sort Posts