SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজাদার ক্রিস্পি জুকিনি ফ্রাই

মজাদার ক্রিস্পি জুকিনি ফ্রাই

বিকেলে চা এর সাথে টা হিসেবে গরম গরম মচমচে জুকিনি ফ্রাই! খুব সহজ এই রেসিপিটি ফলো করে জুকিনির জায়গায় বেগুন দিয়েও করতে পারেন।

উপকরণ
  • জুকিনি পাতলা স্লাইস ৭-৮ টুকরা
  • ময়দা পরিমাণ মতো (ব্যাটার খুব পাতলা হয়ে গেলে একটু বেশি করে নিন)
  • ১ টা ডিম
  • লবন স্বাদ অনুযায়ী
  • গোলমরিচ গুঁড়ো সামান্য
  • পানি পরিমাণ মতো
  • কর্ণফ্লেক্স গুঁড়ো ১ কাপ
[picture]

প্রণালী 

- একটি পাত্রে ময়দা, ডিম লবন, গোলমরিচ গুঁড়া এবং পানি দিয়ে মাখিয়ে ব্যাটার তৈরি করে রাখুন। - এবার পাতলা করে জুকিনি কেটে নিন। বেগুনি তৈরির জন্য যেভাবে আমরা কেটে থাকি ঠিক সেভাবেই কাটবেন। - একটি পাত্রে কর্ণফ্লেক্স হালকা গুঁড়ো করে নিন। মিহি গুঁড়ো করবেন না। - ব্যাটার  মিশ্রণে ডুবিয়ে কর্ণফ্লেক্স গুঁড়োতে ডাস্ট করে নিন। - ডুব তেলে লাল করে ভেজে নিন। - যেকোন সস এর সাথে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মজাদার ক্রিস্পি জুকিনি ফ্রাই। ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories
Select Category
Sort Posts