SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মেকআপ ছাড়াও কিভাবে নিজেকে করে তুলবেন আকর্ষনীয়?

মেকআপ ছাড়াও কিভাবে নিজেকে করে তুলবেন আকর্ষনীয়?

সকাল ৯ টায় জেরিনের অফিস। অলরেডি ৮:১০ বেজে গেছে। আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরিই হয়ে গেলো। যেহেতু অফিসে যেতে হবে সেহেতু একটু ফিটফাট হয়েই যেতে হবে। কিন্তু সময় কই? এরকমই আমাদের প্রায় সবারই অফিস, ক্লাস ইত্যাদি থাকে। আর প্রতিদিন একটু ফিটফাট হয়ে এবং একটু মেকআপ নিয়েই যেতে হয়। কিন্তু তাড়াহুড়োর সময়!

মেকআপ ছাড়া কিভাবে হবেন আকর্ষনীয়?

অনেক সময় হালকা মেকআপ নিতেও ইচ্ছা করে না। তাই আজ জানাবো কিছু ট্রিকস, যার মাধ্যমে মেকআপ ছাড়াও আপনাকে লাগবে আকর্ষনীয় । চলুন জেনে নেই।

১. প্রথম যে ধাপটা ফলো করতে হবে তা হলো, দাঁত ভালোমতো ব্রাশ করে নিন এবং ব্রাশ করার সময় ঠোঁটেও ব্রাশ দিয়ে ঘষে নিন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। এতে ঠোঁটে লিপস্টিক না লাগালেও ঠোঁট জোড়া খুব একটা খারাপ লাগবে না দেখতে।

মেকআপ ছাড়াও সুন্দর দেখাতে মুখ ফেইসওয়াশ দিয়ে ক্লিন করছে - shajgoj.com

২. সকাল বেলা তো মুখ ফেইসওয়াশ দিয়ে ক্লিন করতেই হয়। তবে এরপরে আর একটা স্টেপ ফলো করতে পারেন। তা হলো স্ক্রাবিং। স্ক্রাবিং এর ফলে স্কিনের মরা চামড়া দূর হবে এবং স্কিন সফট এবং স্মুদ মনে হবে।

৩. এবার চোখের ফোলা এবং ক্লান্তভাব দূর করতে লাগিয়ে নিন একটা আই ক্রিম । রিং ফিংগারের সাহায্যে হালকা ম্যাসাজ করে চোখের নিচে এবং আশেপাশে আই ক্রিম লাগিয়ে নিন।

মেকআপ ছাড়াও সুন্দর দেখাতে মুখ ময়েশ্চারাইজার ব্যবহার - shajgoj.com

৪. এবার আপনার পছন্দের সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। যাদের অয়েলি স্কিন তারা মুখে হালকা পাউডার বুলিয়ে নিতে পারেন। এতে চেহারার ফ্রেশনেস অনেকক্ষন ধরে বজায় থাকবে।

৫. আপনার আইব্রোগুলোকে একটা স্পুলির সাহায্যে উপরের দিকে ব্রাশ করে নিন যাতে এগুলো দেখতে পলিশড লাগে।

৬. যদি আপনি মাশকারা লাগাতে না চান, তবুও আইল্যাশ কার্ল করে নিতে ভুলবেন না যেন। একটা আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশগুলো কার্ল করে নিন। এতে আপনার চোখ ওপেন মনে হবে।

৭. এবার হাতে সামান্য কোকোনাট অয়েল নিয়ে ফেইস এর হাই পয়েন্টগুলো  যেমন- চিক বোন, নাকের উপরের হাড়, কপালে, থুতনিতে আঙুলের সাহায্যে লাগিয়ে নিন। এতে ফেইস এ একটা এক্সট্রা ন্যাচারাল গ্লো তৈরি হবে। তবে যাদের স্কিন প্রচুর অয়েলি তাদের এই স্টেপ ফলো করার কোনো দরকার নেই।

৮. সবশেষে আপনার ঠোঁটে অল্প একটু লিপবাম লাগিয়ে নিতে পারেন। ব্যস ! আপনি রেডি ।

এই তো জেনে নিলেন কীভাবে চটজলদি মেকাপ ছাড়াও আকর্ষনীয় লুক পেতে পারবেন।  আশা করছি, এখন আর হাতে সময় না থাকলেও মেকাপ নিয়ে আর ভাবতে হবে না ।

ছবি - স্টাইলক্রেজ ডট কম
Select Category
Sort Posts