মজাদার একটি লাঞ্চ আইটেম নিয়ে এলাম । বাড়িতে পনির থাকলে বাচ্চার টিফিনে অথবা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে নিয়ে যেতে পারেন অনায়েসেই । উপকরণ 
  • পনির টুকরো করে কাটা - দেড় কাপ
  • বাসমতী চাল - ১ কাপ
  • সবজি - ১  কাপ ( গাজর , ভুট্টা , মটরশুঁটি )
  • টমেটো কেচাপ - ২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • সয়া সস - ১ চা চামচ
  • চিলি সস - ১ চা চামচ
  • পিঁয়াজ কুঁচি - ৩ চা চামচ
  • ধনেপাতা কুচি - ৪ চা চামচ
  • কাঁচামরিচ -  ৩/৪ টি
  • গোলমরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • লবন - স্বাদ মতো
  • তেল - ৫ টেবিল চামচ
[picture] প্রণালী - প্রথমে বাসমতী চাল পানিতে লবন দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। - সবজি সিদ্ধ করে আলাদা করে রাখতে হবে। - একটি বাটিতে টমেটো সস , সয়া সস , চিলি সস , লবন , মরিচ গুঁড়া মিশিয়ে এতে টুকরো করা পনির মেখে রাখতে হবে। - এবার প্যান-এ সামান্য তেল দিয়ে পনিরগুলো ভেজে তুলে নিতে হবে। - একই প্যান-এ আবার সামান্য তেল দিয়ে সয়া সস , টমেটো কেচাপ , সবজি , রান্না করা ভাত দিয়ে মিশিয়ে নিয়ে পনির , গোলমরিচ গুঁড়া দিয়ে লবন ছিটিয়ে দিতে হবে। - নামানোর আগে পিঁয়াজ কুঁচি , ধনেপাতা , কাঁচামরিচ দিয়ে মিশিয়ে গরম পরিবেশন করতে হবে। ছবি ও রেসিপি -   নুসাইবা নিঝুম