SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

বিফ ইন হয়সিন সস গ্রেভি !

বিফ ইন হয়সিন সস গ্রেভি !

ধোয়া উঠা ভাত কিনবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন বিফ ইন হয়সিন সস গ্রেভি !

উপকরণ 

  • হাড় ছাড়া মাংসের পিস হাফ কেজি
  • কর্ণ ফ্লাওয়ার ২ টেবল চামচ
  • সয়া সস ২ টেবল চামচ
  • হয়সিন সস হাফ কাপ ( সুপার শপ এ পাওয়া যাবে )
  • রশুন মিহি কুচি ৩ টেবল চামচ
  • লাল সবুজ লম্বা করে কাপ্সিকাম কাটা ২ কাপ
  • পেয়াজ কলি মিহি করে কাটা ৪ টেবল চামচ
  • পেয়াজ কলি লম্বা করে কাটা হাফ কাপ
  • পেয়াজ কিউব হাফ কাপ
  • তেল/সেসেমি অয়েল ৩ টেবিল চামচ
  • লবন স্বাদমত
  • শুকনা মরিচ টালা গুঁড়া হাফ চা চামচ
  • গোল মরিচ টালা গুঁড়া হাফ চা চামচ

প্রণালী 

একটা বাটিতে হয়সিন সস, সয়া সস,পেয়াজ কলি মিহি করে কাটা, শুকনা মরিচ টালা গুঁড়া আর রশুন, কুচি নিয়ে মিক্স করে রাখুন

এবার একটি বাটিতে মাংসের পিসগুলির সাথে কর্ণ ফ্লাওয়ার, গোল মরিচ টালা গুঁড়া , আর অল্প লবন আর পানি দিয়ে মাখা মাখা করে নিন।

এবার প্যান এ তেল দিয়ে তাতে কর্ণ ফ্লাওয়ার মাখানো মাংস দিয়ে হাল্কা বাদামি করে ভেজে নিন.

এখন ওই সস এর মিশ্রন গুলি মাংস তে দিয়ে সাথে লবন স্বাদমত ( চেখে নিবেন কারন এতে সয়া সস আছে যেটাতে লবন থাকে ) ,হাফ কাপ পানি দিয়ে নারাচারা করে নিন.রান্না করুন আরো ১০ থেকে ১২ মিনিট.

যখন ঝোল টা কমে আসতে থাকবে এই সময় পেয়াজ কিউব , পেয়াজ কলি আর কাপ্সিকাপ দিয়ে দিন ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

Select Category
Sort Posts