SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মাসালা পনির

মাসালা পনির

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- 'মাসালা পনির'।

উপকরণ

  • পনির চার কোনা করে কাটা- ২০০ গ্রাম
  • পেয়াজ বাটা- ১/২ কাপ
  • টমেটো- ১ টা বড়, পেস্ট করা
  • আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
  • টকদই- ২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা- ১ টেবিল চামচ
  • চিনি- অল্প পরিমাণ
  • মরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- অল্প পরিমাণ
  • ধনে ও জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- পরিমাণমত
  • তেল- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ- ২ টি
  • ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • এলাচ- ৩ টি
  • গোলমরিচ- ৪ টি
  • লবঙ্গ- ৪ টি
  • দারচিনি- ১ টুকরো
  • তেজপাতা- ২ টা
  • ঘি- ১/২ চা চামচ

প্রণালী

- চুলায় প্যানে তেল গরম করে নিন। এর মধ্যে পনির দিয়ে অল্প ভেঁজে নিন চারিদিক। হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখুন।

আবার অল্প তেল দিয়ে তাতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ পেঁয়াজ বাটা দিয়ে দিন। অল্প ভেঁজে নিন। এবার তাতে আদা-রসুন বাটা, ধনে-জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি দিয়ে দিন। তারপর অল্প পানি দিন, এতে মশলা ভালোভাবে কষবে।

এবার দিয়ে দিন টমেটো বাটা। তারপর খুব ভালমতো ভেঁজে কষিয়ে নিন। এবার টকদইয়ের সাথে লবণ দিয়ে ফেটিয়ে নিন। এখন টকদই ও কাঁচা মরিচ মাঝখানে ভেঙ্গে দিয়ে দিন প্যানে। মিশিয়ে নিন আবার ভালমতো।

এরপর পানি দিন আবার। নিজের আন্দাজমত দিন যাতে ঝোলের জন্য পরিমাণমত পানি হয়। ঝোল ফুটে উঠলে তাতে পনির দিয়ে দিন। সব একসাথে মিশিয়ে ধনেপাতা কুঁচি দিয়ে দিন।

সবশেষে দিয়ে দিন ঘি। অল্প নেড়ে নামিয়ে নিন মাসালা পনির। ভাত, নান বা পরোটার সাথে পরিবেশন করুন।

লিখেছেন- তাহসিন তারান্নুম

Select Category
Sort Posts