পুরান ঢাকার বিখ্যাত মজাদার ডাল রুটির রেসিপি।
যা যা লাগবে ( ডালের জন্য )
-ডাল ১ কাপ -পেঁয়াজ কুচি আধা কাপ -কাঁচা মরিচ ৬/৭ টি কুচি -হলুদ আধা চা চামচ -লবণ ১ চা চামচ -জিরা গুঁড়া ১ চা চামচ -ধনে পাতা কুচি আধা কাপ
** ধনেপাতা ছাড়া বাকি সব কিছু ২ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে ধনে পাতা কুচি আর ২ টেবিল চামচ তেল দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন যাতে নিচে না ধরে। সব একসাথে মিশে শক্ত হয়ে যেতে থাকবে। তারপর পাতিল থেকে আলাদা বাটিতে সরিয়ে রাখতে হবে।
রুটির জন্যঃ
-ময়দা ২ কাপ -লবণ ১ চা চামচ -হালকা গরম পানি পরিমাণমত ** অল্প অল্প পানি দিয়ে ময়দা শক্ত করে মাখিয়ে নিন। তারপর ডো টি ঢেকে রাখুন ২০ মিনিট। প্রণালীঃ -ছোট ছোট রুটি বানান। ডালের পুর বেশি করে নিয়ে একটি রুটির উপর রেখে আরেকটি ছোট রুটি দিয়ে রুটি বানান। -ছোট রুটি ভর্তি করে ডালের পুর নিবেন ,কারণ রুটি বেলতে হবেনা। -তাওয়া গরম করে মাঝারি আঁচে সবগুলো রুটি সেঁকে নিন। -ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করুন।
লিখেছেনঃ শাহনাজ শিমুল
ছবিঃ শাহনাজ শিমুল







