চানা চাট খুব স্পাইসি আর টক হয়,খেতেও অনেক মজা। এটা তৈরি করতে যা যা লাগবে- -সিদ্ধ ছোলা ২ কাপ -সিদ্ধ আলু কুচি ১ ১/২ কাপ -সিদ্ধ ডিম ২ টি ( ঝুরঝুরা করে কাটা ) -ধনে পাতা কুচি আধা কাপ -কাঁচা মরিচ কুচি কয়েকটি -শশা কুচি আধা কাপ -চাট মশলা পরিমাণমত -লবণ পরিমাণ মত -ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ -ধনে গুঁড়া আধা চা চামচ -তেতুলের রস আধা কাপ প্রণালী : সিদ্ধ ছোলা প্যানে নিয়ে অল্প গরম পানি দিয়ে তাতে আলু কুচি, ধনে গুঁড়া ,জিরা গুঁড়া (অর্ধেকটুকু ), লবণ দিয়ে ৫ / ৬ মিনিট রান্না করে নিতে হবে। তারপর তাতে একে একে বাকি সব কিছু ভালোভাবে মিশিয়ে পরিবেশন করতে হবে। ** আমি ক্যানের ছোলা দিয়ে বানিয়েছি। বাসায় কিনে রাখলে যেকোনো সময় ব্যবহার করা অনেক সোজা। আর না থাকলে কাঁচা ছোলা সারারাত ভিজিয়ে রেখে পরের দিন সিদ্ধ করে নিতে হবে। লিখেছেনঃ শাহনাজ শিমুল রহমান ছবিঃ শাহনাজ শিমুল রহমান