SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নেওয়ার ১২টি উপায় জানেন কী?

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নেওয়ার ১২টি উপায় জানেন কী?

গ্রীষ্মে শুষ্ক চুল খুব অল্পতেই হয়ে পড়ে নিষ্প্রাণ, হারিয়ে ফেলে উজ্জ্বলতা ৷ তাই গ্রীষ্মের সময় শুষ্ক চুলের চাই বাড়তি যত্ন ৷ কিন্তু আমাদের অনেকেরি জানা নেই শুষ্ক চুলের যত্ন কিভাবে নিতে হবে ৷ আর ফলে চুল পড়া সমস্যা, চুলের রুক্ষতা সহ নানা সমস্যা দেখা দেয়। চলুন জেনে নেওয়া যাক শুষ্ক চুলের যত্নের যত খুঁটিনাটি৷

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নিতে ১২টি উপায়

১.শ্যাম্পু নির্বাচন

সঠিক শ্যাম্পু নির্বাচন করা হবে আপনার প্রথম পরীক্ষা ৷ এক্ষেত্রে আপনাকে এমন শ্যাম্পু নির্বাচন করতে হবে যা আপনার চুলকে ময়েশ্চারাইজ (moisturize) করবে এবং অতিরিক্ত শুষ্ক (dry) করবে না ৷ শ্যাম্পু কেনার সময় দেখে নেবেন শ্যাম্পুটি ড্রাই হেয়ার এর জন্য বিশেষভাবে তৈরি কিনা ৷ তবে ঘন ঘন শ্যাম্পু করলে চুল আরো বেশি ড্রাই হয়ে যেতে পারে ৷ কারণ শ্যাম্পুর কারণে আমাদের চুল যেই ন্যাচারাল অয়েল হারায় তা ফিরে আসতে অন্তত ২ দিন সময় নেয় ৷ এক্ষেত্রে ২ দিন পর পর শ্যাম্পু  করাই যথেষ্ট ৷ বাজারে প্রচলিত শ্যাম্পুগুলোর মধ্যে - dove nourishing oil care, loreal total repair, loreal nutrigloss এই শ্যাম্পুগুলো ট্রাই করে দেখতে পারেন ৷ শ্যাম্পু করার সময় স্কাল্পে (Scalp) নখ লাগবেন না ৷

২. চুলে কন্ডিশনার ব্যবহার

চুলকে শুষ্ক মুক্ত রাখতে প্রতিদিনই কন্ডিশনার ব্যবহার করতে পারেন ৷ চুলের গোড়া থেকে কমপক্ষে ৩ সে.মি দূর থেকে কন্ডিশনার ব্যবহার করুন৷ এতে চুলের শাইন ফিরে আসবে ও চুল মসৃন লাগবে৷

৩. ব্যাগে রাখুন হেয়ার সিরাম

যে কোনো সময় চুলকে শাইনি, স্মুথ করতে হেয়ার সিরাম অতুলনীয়৷ যদিও এটা ভেজা চুলে ব্যবহার করা হয় তবুও চুলের ড্রাই, ফ্রিজি ভাব দূর করতে যে কোনো সময় সিরাম ব্যবহার করতে পারেন ৷ চুলে ইনস্ট্যান্ট শাইন চলে আসবে ৷

৪. সঠিক চিরুনি নির্বাচন

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নিশ্চিত করতে ব্যবহার করুন বড় এবং ফাঁকা দাঁতযুক্ত চিরুনি। এতে চুল ছেড়া কমবে এবং ভাঙ্গবেও কম ৷

৫.হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেটনার ব্যবহারে সতর্কতা

অতিরিক্ত হেয়ার স্ট্রেটনার এবং হেয়ার ড্রায়ার ব্যবহারের কারণে চুল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়। তাই যতটা সম্ভব এগুলো পরিহার করুন ৷ যদি ব্যবহার করতেই হয় তবে সর্বনিম্ন তাপমাত্রায় ব্যবহার করুন ৷

৬. ছাতা বা স্কার্ফের ব্যবহার

বাইরে যাওয়ার সময় ছাতা বা স্কার্ফ (scarf) ব্যবহার করুন। অনেক সময় রোদে দীর্ঘক্ষণ ঘোরা-ফেরার কারণে চুল ক্ষতিগ্রস্থ হয়।

৭. ডিপ কন্ডিশনিং ব্যবহার

মাসে একবার চুলে ডিপ কন্ডিশনিং করুন। এতে চুল হবে মসৃন ও ঝলমলে।

৮.হট অয়েল ম্যাসেজ

সপ্তাহে অন্তত এক দিন হট অয়েল ম্যাসেজ করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে ও চুল মসৃন হবে।

৯ .চুলে ভিনেগার ব্যবহার

শ্যাম্পু করার পর একটি পাত্রে অর্ধেক পরিমাণ পানি এবং অর্ধেক পরিমাণ ভিনেগার নিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ এতে চুল হবে ঝলমলে ৷

১০. কিছু ঘরোয়া টিপস

  • একটা পাত্রে আপনার চুলের পরিমাণ অনুযায়ী টক দই নিন ৷ এবার এর সাথে ডিমের সাদা অংশ আর ২ চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন ও চুলগুলো ভাগ করে নিয়ে সমস্ত চুলে লাগান ৷ এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন ৷
  • চুলের পরিমাণ অনুযায়ী সমপরিমাণ মধু এবং অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় এবং সমস্ত চুলে এক ঘণ্টা  রাখুন ৷ তারপর শ্যাম্পু করুন ৷

১১. কেমিকাল প্রসেস না করা

যেকোনো ধরনের  কেমিকাল প্রসেস থেকে যতটা সম্ভব দুরে থাকুন ৷ এতে চুল সুস্থ ও সুন্দর থাকবে।

১২ . প্রচুর পানি পান করা

গ্রীষ্মে শুষ্ক চুলের যত্ন নিশ্চিত করতে প্রচুর পরিমানে পানি পান করুন ৷ মৌসুমী ফলমূল এবং শাক সবজিও এই খাবার তালিকার রাখবেন ৷

ভালো থাকুন ৷  সুস্বাস্থ্য ও শুভকামনা  রইলো সবার প্রতি ৷

ছবি- সংগৃহীত: Shutterstock

Loading products...
Select Category
Sort Posts