SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

পান্তোয়া পিঠা

পান্তোয়া পিঠা

পিঠা খেতে আমরা কম বেশি সবাই-ই খুব পছন্দ করি। অনেক ধরনের পিঠাই খেয়ে থাকি আমরা। আজকে একটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি আপনাদের জানাবো। মজাদার এই পিঠাটি হচ্ছে পান্তোয়া পিঠা। চলুন দেখে নেই পান্তোয়া পিঠা তৈরির পদ্ধতি।

পান্তোয়া পিঠা তৈরির পদ্ধতি

উপকরণ

  • ডিম- ৬টি
  • চিনি- ১.৫ কাপ
  • ময়দা- ১.৫ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • তেল- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বাটিতে ৪টি ডিম নিয়ে তাতে ১ কাপ চিনি ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

২) এবার এক কাপ পরিমাণ ময়দা ডিম ও চিনির মিশ্রণটির সাথে মিশিয়ে নিয়ে বেটার তৈরি করতে হবে। বেটার শক্ত হয়ে গেলে তাতে ১/২ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিবো। এবং ১৫ মিনিট ঢেকে রাখবো। লক্ষ্য রাখতে হবে বেটারটি যেন পাটিসাপটা পিঠার বেটারের মতো নরম হয়।

৩) তারপর একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে দু’টো ডিম দিয়ে অমলেট তৈরি করে নিবো। এক্ষেত্রে লক্ষ্য রাখবেন ডিমের কুসুম যেন ভেংগে না যায়।

৪) এখন ডিমের উপর ২ চামচ চিনি দিয়ে দিতে হবে। এবং ডিম ভেজে নিতে হবে।

৫) ডিম ভাজা হলে লম্বা করে ফোল্ড করে নিবো এবং প্যান থেকে তুলে নিবো।

৬) এবার প্যানে তেল ব্রাশ করে তাতে বেটার থেকে এক টেবিল চামচ বেটার পাটিসাপটা পিঠার মতো পাতলা করে দিয়ে ঢাকনা দিয়ে ৪/৫ মিনিট অল্প আঁচে রাখবো।

৭) তারপর পিঠার উপর ভেজে রাখা ডিম দিয়ে ফোল্ড করে রাখুন। লক্ষ্য রাখবেন চুলার আঁচ যেন কম থাকে।

৮) এবার ফোল্ড করা ভাজা পিঠা প্যানের এক পাশে রেখে প্যানে আবারও বেটার দিয়ে তাতে ফোল্ড করা পিঠা দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নিবো।

হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পান্তোয়া পিঠা।

 

ছবি- সংগৃহীত: দৈনিকরংপুর.কম

Select Category
Sort Posts