মুখের স্বাদ বদলে নিয়ে চাইলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এই সালাদ আইটেমটি। এই সালাদটি সাধারণত ড্রাই শ্রিম্প/ ফ্রেশ শ্রিম্প দিয়ে করা হয়ে থাকে। তবে অনেকেরই ফ্রেশ চিংড়ি ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে সিদ্ধ করে নিতে পারেন।
- আম কুঁচি - ২ টি কাঁচা
- টোস্টেড বাদাম - ২ টেবিল চামচ
- ঝাল কাঁচা মরিচ - ২ টি
- ৭/৮ টি চিংড়ি সিদ্ধ করা (ইচ্ছা না দিয়েও পারেন কিন্তু ট্রেডিশোনালি ড্রাই শ্রিম্প / ফ্রেশ শ্রিম্প দেয় )
- রসুন কুঁচি - ২ কোয়া
- থাই চিলি সস - ১ চা চামচ
- লাল মরিচ - ২ টি
- ব্রাউন সুগার - ১ চা চামচ
- ফিস সস – ১.৫ চা চামচ
- লেবুর রস - ১ চাচমচ
- টোস্টেড বাদাম -১ চা চামচ
- ধনেপাতা কুঁচি – সামান্য







