SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

বেকড চিকেন ফিংগার

বেকড চিকেন ফিংগার

বিকালে মজাদার ও হেল্‌দি একটি খাবারের আইটেম হলে কিন্তু মন্দ হয় না, তাই না? চলুন ঝটপট বেকড চিকেন ফিংগার রেসিপিটা জেনে নেই।

উপকরণ

  • MAGGI স্বাদ-এ ম্যাজিক- ১ প্যাকেট
  • মুরগীর বুকের মাংস (ফিংগার কাট)- ১ কাপ
  • ডিম- ১ টি
  • পেঁয়াজ মিহি কিমা- ১ টেঃ চামচ
  • কাঁচামরিচ  বিচি ছাড়া কিমা- ১ চা চামচ
  • অয়েষ্টার সস- ১ টেঃ চামচ
  • ময়দা- ১/২ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ
  • বিস্কুটের গুঁড়া- ১ কাপ
  • তেল- ২ টেঃ চামচ

প্রণালী

১। একটি পাত্রে বিস্কুটের গুঁড়া ও তেল বাদে সব উপকরণ একসাথে ভাল করে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

২। এবার মেরিনেট করা মাংসের টুকরাগুলি বিস্কুটের গুঁড়া জড়িয়ে ১০ মিনিট ডিপ ফ্রিজে রাখুন।

৩। ওভেনের ট্রেতে ১ টেঃ চামচ তেল ব্রাশ করে নিন। মাংসের টুকরাগুলি ওভেনের ট্রেতে রেখে আবার একটু তেল ব্রাশ করে নিন।

৪। ১৮০ ডিগ্রি তাপে ওভেন ৫ মিনিট প্রিহিট করে ২০/২৫ মিনিট বেক করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন MAGGI স্বাদ- ম্যাজিক দিয়ে তৈরি বেকড চিকেন ফিংগার

Select Category
Sort Posts