আজকের রেসিপি আয়োজনে রাখা হল মজাদার চিকেন মাফিন। তবে চলুন দেখে নেয়া যাক, কী কী উপকরণ দিয়ে এবং কীভাবে তৈরি করতে হয় চিকেন মাফিন।
উপকরণ
- চিকেন কিমা - ২ কাপ
- পেঁয়াজ কুঁচি - ১ টে. চামচ
- টেষ্টিং সল্ট - আধা চা চামচ
- গোল মরিচ গুঁড়া - ১ চা চামচ
- মরিচ গুঁড়া - আধা চা চামচ
- চিলি সস - ১ চা চামচ
- ভিনেগার - আধা চা চামচ
- পাপরিকা - আধা চা চামচ
- পানিতে ভেজানো পাউরুটি - ১ টুকরা
- পার্মেসান চিজ - ১ টে. চামচ
- ডিম - ১টা
- ধনেপাতা কুঁচি - ১ টে. চামচ
- ড্রাই পার্সলে - আধা চা চামচ
- সয়াসস - আধা চা চামচ
- ওয়েষ্টার সস - আধা চা চামচ
- আদা বাটা - আধা চা চামচ
- রসুন বাটা - আধা চা চামচ
- তেল - পরিমানমত
- লেবুর রস - ১ চা চামচ
- চিনি - আধা চা চামচ
- ময়দা - ১ টে. চামচ
- কাঁচামরিচ কুঁচি - ১ চা চামচ
- মোজেরেলা চিজ - ১ টে. চামচ
- লবন - স্বাদমত
[picture]
প্রণালী প্রথমেই মোজেরেলা চিজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসাথে মেখে বেকিং কাপ সেপের ডাইসে ঢেলে দিন। এবার প্রতিটি কাপের উপর মোজেরেলা চিজ ছড়িয়ে দিয়ে ২২০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০-২৫ মিনিটের জন্য বেক করুন। বেক করা হয়ে গেলে নামিয়ে কাপ থেকে উঠিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মাফিন।
ছবি - স্কিনিমম.কম
রেসিপি - আফরোজা নাজনীন সুমি







