SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

বিফ চপ

ইফতারে প্রতিদিন কি একরকম আলুর চপ খেতে ভাল লাগে? চাইলে আজ বানিয়ে নিয়ে পারেন বিফ কিমার পুরে ভরা মজাদার আলুর চপ। দেখে নিন রেসিপিটি -

উপকরণ (১) গরুর মাংসের কিমা ২০০ গ্রাম (২) পানি ২৭৫ মি. লি. (৩) শুকনা মরিচ গুঁড়া ২ গ্রাম (৪) নর নাগেটস মিক্স ১৪.৫ মি. লি. (৫) ময়দা ৬৩ গ্রাম (৬) তেল ৬২৫ মি. লি.

প্রণালী

- গরুর মাংস ধুয়ে কিমা করে নিন।

- একটি পাত্রে গরুর মাংস নিয়ে তাতে নর নাগেটস মিক্স (৭.৫ গ্রাম) শুকনা মরিচ গুঁড়া এবং পানি (৩০ মি. লি.) দিয়ে ভালো করে মিশিয়ে ৩০ মিনিটের জন্য মেরিনেট করুন।

- সস প্যানে তেল (১২৫ )দিয়ে তাতে মেরিনেট করা মাংসের কিমা দিয়ে ১০ মিনিট রান্না করুন। এরপর পানি (১৯০ মি. লি.) দিয়ে আরও ৩০ মিনিট রান্না করুন।

- রান্নার পর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

- ময়দা, নর ব্যাটার মিক্স (৭ গ্রাম) এর সাথে পানি (২৪৫ মি. লি.) মিশিয়ে নিন। ভালভাবে মিশিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন।

- সিদ্ধ আলু ম্যাশ করে ছোট ছোট বল আকার করে তাতে কিমার পুর ভরে দিন।

- এবার ময়দা নর নাগেটস মিক্সের ব্যাটারে ডুবিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন।

- বাদামি রঙ ধারণ করলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার বিফ চপ উইথ নর নাগেটস মিক্স।

হাতের কাছের জেনারেল শপ থেকে শুরু করে সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই  স্যুপ , নাগেটস , নুডলস এর দারুণ সব নর মিক্সের সম্ভার। এছাড়া অনলাইনে কিনতে চাইলে এখানে ক্লিক করে পছন্দের নর মিক্স হাতের কাছেই রাখুন।

Select Category
Sort Posts