SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

এগ ফ্রাইড রাইস উইথ লেমন গ্রাস 

এগ ফ্রাইড রাইস উইথ লেমন গ্রাস 
অনেকে সহজে এবং কম সময়ে রান্না করতে পারবেন এই সুস্বাদু ফ্রাইড রাইস। যা লাগবে
  • ডিম ২ টা
  • সিদ্ধ আতপ কিম্বা বাসমতি চালের ভাত 
  • গাজর মিহি কুচি 
  • বরবটি কুচি 
  • লবন পরিমানমত
  • লেমন গ্রাস পেস্ট ২ চা চামচ
  • অল্প টেস্টিং সল্ট 
প্রথমে প্যানে তেল দিয়ে তাতে ডিম ফেটিয়ে ঝুরি করে নিন। ডিমটা ভাজা ভাজা হলে তাতে লেমন গ্রাস পেস্ট দিন। ২ মিনিট রান্না করুন। এবার কুচি করা বরবটি আর গাজর দিন। সাথে পরিমাণ মত লবন ।  কিছুক্ষণ নাড়াচাড়া  করে সিদ্ধ ভাত দিয়ে দিন। এবার টেস্টিং সল্ট ছিটিয়ে দিন ।  আরও ১ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন।  অনেকে লেমন গ্রাস কে চায়না গ্রাস হিসাবে চিনে। *সিদ্ধ ভাতটা যখন রান্না করবেন সেটা বেশি নরম কিম্বা শক্ত না হয়। ভাত রেঁধে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ফ্রাইড রাইসটা ঝুরঝুরে হবে।  

রেসিপি ঃ রোমান্টিক কিচেন স্টোরিস।

ছবিঃ রোমান্টিক কিচেন স্টোরিস ।

 
Select Category
Sort Posts