এই স্যুপের  জন্য আগে আমাদের রেড কারি পেস্ট বানাতে হবে। রেড কারি পেস্টঃ -৪ টা পেয়াঁজ কুচি২ টা বড় রসুন এর কোয়া -লেমন গ্রাস বা চায়না গ্রাস ৫ টা স্টিক -৮ টা পাকা লাল মরিচ ( শুকনা মরিচ না ) -১ মুঠো ধনিয়া পাতা মিহি কুচি -২ চা চামচ গুঁড়ো মরিচ -১ টি আদা কুচি করা -১ টি লেবুর জেস্ট ( লেবুর খোসা কুচি ) -৩ -৪ টা লেবুর পাতা২ টেবিল চামচ শুকনা চিংড়ি মাছের গুঁড়ো - ১ চা চামচ হলুদ গুঁড়া২ টেবিল চামচ তেল এসব কিছু একসাথে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। পেস্ট রেডি। স্যুপ তৈরি করবেন যেভাবেঃ -চিকেন / ভেজিটেবল ষ্টক ১ কাপ চিকেন বা চিংড়ি সিদ্ধ করা ১/২ কাপবাটন মাশরুম ১ কাপ কুচি করা -টমেটো টুকরা হাফ কাপ -নারকেল দুধ ১ কাপ -ধনিয়া পাতা কুচি -রসুন কুচি ১ চা চামচ -লেমন গ্রাস / থাই পাতা কয়েক টুকরা -রেড কারি পেস্ট ২ টেবিল চামচ -লেবুর রস ৩ টেবিল চামচ -লবণ স্বাদমত
উপরের সব উপকরণ একসাথে হাঁড়িতে দিয়ে চুলায় অল্প আঁচে রান্না করুন ১৫ মিনিট। খাবার সময় খানিকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিন। রেসিপি এবং ছবিঃ রোমান্টিক কিচেন স্টোরিস