SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

বানানা স্মুদি

বানানা স্মুদি

সকালের নাস্তায়, বাইরে গরমে অথবা বিকেলে ঠাণ্ডা এক গ্লাস স্মুদি খুব ভালো লাগে খেতে। আজ কলার স্মুদির রেসিপি জানবো। কলা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী খাদ্যের মধ্যে একটি। স্মুদির স্বাদে আরেকটু বৈচিত্র্য আনতে এখানে কমলা/মাল্টাও অ্যাড করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

উপকরণ
  • কলা- ১টি, পিস করা
  • কমলা/মাল্টা- একটির অর্ধেক, রস করা বা পিউরি
  • টক দই- ১/৩ কাপ
  • লিকুইড দুধ- ১/৪ কাপ
  • মধু- ২ চা.চা.

[picture]

প্রণালী

- ব্লেন্ডারে কলা, কমলা/মাল্টা, দই, দুধ ও মধু নিয়ে ব্লেন্ড করুন একটা ক্রিমী ও স্মুদ টেক্সচার না আসা অবধি।

- তারপর গ্লাসে ঢেলে পরিবেষণ করুন টেস্টি বানানা স্মুদি।

কাজু/পেস্তা বাদাম কুঁচি উপরে ছড়িয়ে ডেকোরেট করতে পারেন চাইলে। স্বাদ বাড়াতে এলাচ গুঁড়ো দিতে পারেন ব্লেন্ড করার সময়।

লিখেছেন- আনিকা ফওজিয়া

Select Category
Sort Posts