বিহারি চিকেন বটি - Shajgoj

বিহারি চিকেন বটি

biharii

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বিহারের মুখরোচক একটি চিকেন আইটেম। আইটেমটির নাম  বিহারি বটি মুরগি। তাহলে চলুন শিখে নিই, বিহারি বটি মুরগি তৈরির পুরপ প্রণালী। 

উপকরণ

Sale • Talcum Powder, Creams, Lotions & Oils
    • ১ কেজি মুরগির মাংসের ১৬ টুকরো
    • ১ চা চামচ কাঁচা পেঁপে
    • আদা- রসুন বাটা- ২ চা চামচ
    • ১.৫ চা চামচ লবন
    • ১/২কাপ তেল
    • ১.৫ চা চামচ গুঁড়া মরিচ
    • ১ চা চামচ ভেজে গুঁড়া করা পোস্তদানা
    • ২ চা চামচ বেসন
    • ১ চা চামচ ভাজা জিরা গুঁড়া 
    • ১ কাপ টক দই 
    • ১চা চামচ গরম মশলা
    • ২ চা চামচ পেঁয়াজ বেরেস্তা

    [picture]

    প্রণালী

    – কাঁচাপেঁপে, আদারসুন, গুঁড়া মরিচ, লবন, গুড়োমরিচ, পোস্তদানা, বেসন, জিরাগুড়ো, টকদই, গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে মুরগি ভালো করে মাখিয়ে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করে রেখে দিতে হবে।

    – প্যানে তেল গরম করে মাখানো মুরগি দিয়ে কষিয়ে রান্না করে ফেলতে হবে। মৃদু আঁচে রেখে পরে পেঁয়াজ রিঙ, ধনেপাতা, ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

    ছবি – কেফুডস ডট কম 

    রেসিপি – আব্দুল্লাহ আল মাহমুদ 

     

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...