SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

চিকেন কোরমা

বাড়িতে মেহমানের আপ্যায়নে পোলাও এর সাথে কোরমা না হলে কিন্তু অপূর্ণতা রয়ে যায়।তাই সহজেই যেন ঘরে বসে চিকেন কোরমা রান্না করে নিতে পারেন সেজন্য আজকে রইল চিকেন কোরমা রেসিপি।

উপকরণ

  • চিকেন লেগ পিস - ৫ টুকরো
  • ঘি+তেল - ৩+২ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা - ১/২ কাপ
  • রসুন বাটা - ১ চাচামচ
  • আদা বাটা - ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি - ৪ টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়ো - ১/২ চা চামচ
  • গুঁড়ো মশলা(এলাচ-৪টি ,দারচিনি - ১ টুকরো ,জায়ফল-অর্ধেক,জয়ত্রী-অর্ধেক সব গুঁড়ো করে নেয়া)- ১ চা চামচ
  • পেস্তাবাদাম বাটা - ১/২ চা চামচ
  • দুধ - ১/২ কাপ
  • আলুবোখরা - ৪টি
  • কাঁচামরিচ - ৪/৫টি
  • লবন - ১/২ চামচ (প্রয়োজন মতো)
  • তেজপাতা - ২টি
  • টকদই - ৪ টেবিলচামচ
  • টমেটো কেচাপ - দেড় টেবিলচামচ
  • দুধ - পরিমাণ মতো

[picture]

প্রণালী

- প্রথমে মাংসের টুকরোগুলোকে সামান্য লবন মাখিয়ে তেলে এপিঠ-ওপিঠ হালকা ভেজে নিতে হবে।

- এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি ভেজে নিয়ে এতে সব বাটা মশলা দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে এতে সব গুঁড়ো মশলা দিয়ে দিতেহবে। সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে।

- কষানো মশলায় এবার কেচাপ দই দিতেহবে। মাংসের টুকরোগুলো দিয়ে ঢেকে ১০ মিনিট মৃদু আঁচে রান্না করতে হবে। এবারদুধ দিয়ে ফুটে ওঠা পযর্ন্ত অপেক্ষা করতে হবে।

- এবার আলুবোখরা এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। ঝোল শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কোরমা।

ছবি ও রেসিপি -   নুসাইবা নিঝুম

Select Category
Sort Posts