SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ভাপা সর্ষে পটল

ভাপা সর্ষে পটল

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার ভাপা সর্ষে পটল।

ভাপা সর্ষে পটল তৈরির পদ্ধতি

উপকরণ

  • পটল- ৬টি
  • সর্ষে বাটা- ১/২ কাপ
  • কোরানো নারিকেল- ১.৫ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • পোস্ত বাটা- ১.৫ চা চামচ
  • হলুদ গুড়ো- ১/২ চা চামচ
  • কালোজিরা- ১/২ চা চামচ
  • মরিচ গুড়ো- ১/২ চা চামচ
  • সর্ষের তেল- ১.৫ চা চামচ
  • কাঁচামরিচ ফালি করা- ৪-৫টি

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে পটলের খোসা ছিলে ২ পাশ কেটে নিতে হবে।

(২) তারপর পটলগুলো ৭-৮ মিনিট সেদ্ধ করে নিবো।

(৩) সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে পটলগুলো নিয়ে তাতে একে একে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরানো, হলুদ, মরিচ গুড়ো, লবণ আর কালোজিরা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

(৪) ভালোভাবে মেখে নিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।

(৫) এবার একটি স্টিলের বক্সে মসলা সহ পটল ভরে নিতে হবে।

(৬) তারপর এতে সর্ষের তেল এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে দিবো।

(৭) এবার একটি কড়াই বা বড় পাতিলে ২ কাপ পরিমাণ পানি নিতে ফুটাতে হবে।

(৮) পানি ফুটানো হলে তাতে পটল ভর্তি স্টিলের বক্স দিয়ে দিবো।

(৯) ২০ মিনিট এভাবেই অল্প আঁচে ভাপে রান্না করতে হবে।

হয়ে গেলে নামিয়ে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। খুব সহজেই অল্প সময়ে রান্না করুন এবং উপভোগ করুন মজাদার ভাপা সর্ষে পটল।

 

ছবি- সংগৃহীত: কুকপেড.কম

Select Category
Sort Posts