বীফ কলিজা শিঙ্গাড়া - Shajgoj

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা।

উপকরণ

শিঙ্গাড়ার জন্য

Sale • Talcum Powder, Compact & Pressed Powder
    • ময়দা-১ কাপ
    • বেকিং পাউডার- ১/২ চা.চা.
    • তেল- ২ টে.চা.
    • ঘি- ১ চা.চা.
    • লবণ
    • কালোজিরা- ১/৪ চা.চা.
    • পানি (পরিমাণমত, ডো বানানোর জন্য)

    পূর তৈরির জন্য

    • বীফ কলিজা- ১/২ কেজি, কিউব করে কাঁটা
    • পেঁয়াজ- মাঝারি সাইজের ১টি, কুঁচি
    • আদা বাঁটা- ২ চা.চা.
    • রসুন বাঁটা- ১ চা.চা.
    • হলুদ গুঁড়ো- ১/৪ চা.চা.
    • মরিচ গুঁড়ো- ১/২ চা.চা.
    • ধনিয়া গুঁড়ো- ১/৪ চা.চা.
    • এলাচি-২টি
    • দারুচিনি- ১টি
    • তেজপাতা- ছোট ২টি
    • আলু- ছোট কিউব করে কাঁটা
    • লবণ
    • কাচামরিচ কুঁচি (ইচ্ছেমত)
    • গরম মশলা পাউডার- ১/৪ চা.চা.
    • স্পেশাল গরম মশলা পাউডার- ১ চা.চা. (*জিরা, মৌরি, কালোজিরা, ধনিয়া, মেথি, এলাচি ও সামান্য পাঁচফোড়ন একসাথে মিশিয়ে গুঁড়ো করে তৈরি)
    • তেল

    [picture]

    রন্ধন প্রণালী

    • কলিজার পূর তৈরি

     কলিজা ভালোভাবে ধুয়ে নিন। তারপর স্পেশাল গরম মশলা পাউডার দিয়ে কলিজা টুকরোগুলো মেরিনেট করে রাখুন ১৫ মিঃ।

     একটি কড়াইয়ে তেল গরম করুন এবং তাতে দারুচিনি, এলাচি এবং তেজপাতা ভাঁজুন। এরপর পেঁয়াজ কুঁচি তাতে ছাড়ুন এবং নরম করে ভাঁজুন। এতে আদা ও রসুন বাঁটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এবং লবণ দিন। সামান্য পানি ঢেলে ভালোভাবে কষান। আলুর টুকরোগুলো ঢালুন। কলিজা টুকরোগুলো ঢালুন। ভালোভাবে রান্না করুন।

     একটু পানি ঢালুন যখন কলিজা রান্না হয়ে যাবে। কাঁচামরিচ কুঁচি ও গরম মশলা পাউডার মেশান। ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে ফেলুন।

    • শিঙ্গাড়া তৈরি

     ময়দা, বেকিং পাউডার, তেল, ঘি, কালোজিরা ও লবণ একসাথে মেশান। এবার তাতে একটু একটু পানি ঢেলে ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টি মিডিয়াম টাইট হবে। এক্সট্রা তেল হাতে মেখে ডো বানান এবং বানানো শেষে ভেজা কাপড় দিয়ে ৩০ মিঃ ডো-টি ঢেকে রাখুন।

     ডো থেকে ছোট ছোট বল বানান এবং বেলে ছোট রুটির মত বানান। রুটির মধ্যে কলিজার পূর ভরে কিনার ধরে পানি লাগিয়ে কিনারগুলো জুড়ে দিন।

     এবার চুলায় কড়াই নিয়ে তাতে তেল গরম করে মাঝারি আঁচে শিঙ্গাড়াগুলো ভাঁজুন।

    পরিবেষণ করুন গরম গরম মজাদার কলিজার শিঙ্গাড়া।

    লিখেছেন- আনিকা ফওজিয়া

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...