SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

তেঁতুলের টক-ঝাল-মিষ্টি তেলের আচার

তেঁতুলের টক-ঝাল-মিষ্টি তেলের আচার

উপকরণ :

  • তেঁতুল -  কাপ মত
  • লবণ - পরিমাণ মত
  • চিনি - স্বাদ অনুযায়ী
  • সরিষার তেল - +/ টেবিল চামচ
  • আগারা পাউডার - সামান্য (ঐচ্ছিক )
  • চাট মশলা :-
  • জিরা - পরিমাণ মত
  • ধনিয়া -পরিমাণ মত
  • শুকনা মরিচ -পরিমাণ মত
  • এলাচ -  টি
  • বিটলবণ - সামান্য

তাওয়ায় সব ভালো করে টেলে নিন বেশি ভাজবেন না তিতা হয়ে যাবে

গরম থাকতে ব্লেন্ডারে বা পাটায় বেটে ভালো করে গুঁড়ো করে নিন

তেলে দেবার জন্য :-

উপকরন :-

  • সরিষার তেল -  কাপ বা তার বেশি
  • পেঁয়াজ কুচি -  কাপ
  • শুকনা মরিচ - - টি
  • আস্ত পাঁচফোড়ন - সামান্য
  • সিরকা - - টেবিল চামচ

প্রণালি:

তেতুল - ঘণ্টা ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কাঁথ বের করে নিন।

অল্প পানি দিয়ে ভিজাবেন তানাহলে পরে পানি শুকাতে অনেক সময় লাগবে

অর্ধেকের বেশি বিচি ফেলে দিন, অল্প কিছু রাখবেন

ফ্রাইপ্যানে  তেল দিয়ে তেতুলের কাঁথ দিয়ে দিন চিনি, লবণ দিয়ে দিন

মাঝারি আঁচে পানি শুকিয়ে আঠালো আর শক্ত করে নিন

শেষের দিকে আমি সামান্য আগার পাউডার দিয়েছিলাম যাতে আচারটা ভালো জমাট বাঁধে

শুকিয়ে আসলে এবং শক্ত টাইপের বল তৈরি করা গেলে নামিয়ে নিন

নামানোর আগে চাট মশলা  বিট লবণ ছিটিয়ে নেড়েচেড়ে দিন

ঘ্রাণ না হওয়া পর্যন্ত চাট মশলা দিন

ঠাণ্ডা হলে হাতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল তৈরি করুন

সব গুলো একই ভাবে বল তৈরি করুন

এবার প্যানে তেল দিয়ে গরম করে নিন

পেঁয়াজকুচি ভালো মত ব্রাউন কালার করে ভেজে তুলে রাখুন

গরম তেলে শুকনা মরিচ ভেঙ্গে দিয়ে দিন সাথে পাঁচফোড়ন

পাঁচফোড়ন ফুটে উঠলেই নামিয়ে নিন

তেল চুলা থেকে নামাবার  মিনিট পরে আঁচার  পেঁয়াজ দিয়ে দিন

পাঁচফোড়ন গরম তেলে দিয়ে বেশিক্ষণ রাখবেন না পুড়ে তিতা হয়ে যাবে

কিছুক্ষণ পরে সিরকা ঢেলে দিন

ঠাণ্ডা করে কাঁচের জারে রেখে দিন

পরিবেশন :-

খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজাদার এই আঁচার।

রেসিপি এবং ছবিঃ মুহসিনা তাবাসসুম

Select Category
Sort Posts