ঝাল খেতে অনেকেই খুব পছন্দ করেন। প্রতি বেলার খাবারে কাঁচামরিচ না হলেই যেন হয়ই না। এই কাঁচামরিচ দিয়েই কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন টক ঝাল আচার। এতে খাবারে আসবে ভিন্নতা। তাই ঝাল প্রেমীদের জন্য আমাদের আজকের এই টকঝাল মরিচের আচার রেসিপিটি। চলুন তাহলে জেনে নেই, মরিচের আচার তৈরির পুরো পদ্ধতিটি।
মরিচের আচার তৈরির পদ্ধতি
উপকরণ
- বড় গোটা কাঁচামরিচ- ১০০ গ্রাম (বেশি শক্ত হলে চলবে না)
- সরিষার তেল- ১/২ কাপ
- লেবুর রস- ১/২ কাপ
- কালোজিরা- ১ চিমটি
- আমচুর- ১/২ চা চামচ
- পুর- মেথি, কালোজিরা, মৌরী, সরিষা সমপরিমাণে শুকনো পাটায় বেটে নিতে হবে।
- রসুন কোয়া- ১০-১২ টি
- সিরকা- ১/২ কাপ
- চিনি- ১/২ কাপ







