SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

শাপলা শুটকি

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা শুটকি তরকারি রান্নার রেসিপি। তবে দেখে নিন এবার!

শাপলা শুটকি যেভাবে রান্না করবেন

উপকরণ

১. শাপলা লতি- ১ কাপ, ছোট করে টুকরা করা

২. লইট্টা শুটকি- ১০ টুকরা (ছোট করে)

৩. পেঁয়াজ কুচি- ২টা

৪. রসুন বাটা- ১ চা চামচ

৫. আদা বাটা- ১ চা চামচ

৬. আস্ত রসুন- ১০ কোয়া

৭. হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

৮. মরিচ গুঁড়া-  ১ চা চামচ

৯. ধনে গুঁড়া- ১/২ চা চামচ

১০. জিরা গুঁড়া- ১ চিমটি

১১. লবণ- ১ চা চামচ

১২. তেল- ৩ টেবিল চামচ

প্রণালী

১) প্রথমে লইট্টা শুটকি নিয়ে ৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে। তারপর তা ৩০ মিনিট সেই গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে।

২) তারপর শিল-পাটায় ছেঁচে কাঁটা বেঁছে রাখুন।

৩) এবার একটি কড়াইতে অল্প তেল দিয়ে তাতে শুটকি ভেজে নিন।

৪) বাকি তেল দিয়ে সেখানে পেঁয়াজ, মরিচ আর সব মসলা দিয়ে কিছুক্ষণ নাড়ুন।

৫) এবার ১ কাপ পানি দিয়ে মসলা আর শুটকি কষানো হয়ে গেলে এবার এতে শাপলা লতি দিয়ে দিন ও ৫-৬ মিনিট রান্না করুন।

ব্যস! হয়ে গেল মজাদার শাপলা শুটকি! গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজার তরকারিটি!

ছবি - সংগৃহীতঃ অর্থসূচক.কম

Select Category
Sort Posts