SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

পারফেক্ট কাঁচাগোল্লা

পারফেক্ট কাঁচাগোল্লা

উপকরন :

  • ছানা - ১ লিটার দুধের
  • গুড়া দুধ - ১ কাপ
  • ঘি - ২ + ১/২ টেবিল চামচ
  • পানি - ৩ টেবিল চামচ
  • গুঁড়া চিনি - ১/২ কাপ
  • এলাচ গুঁড়া - ২ চিমটি অথবা গোলাপজল
  • বাদাম কুঁচি - ইচ্ছামতো

মাওয়া তৈরি :- - প্রথমে ১ কাপ গুঁড়া দুধ পানি ও ঘি এক সাথে ভাল করে মিক্স করে নিন । - এবার ফ্রাই প্যানে অল্প আচে সব ভাল মতো মিক্স করে নামিয়ে নিন । - পোড়া লাগার আগেই নামিয়ে ফেলবেন । - ঠাণ্ডা করে নিন । - এবার জমাট বাধা মাওয়াকে ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করুন । - মাওয়া ২ ভাগ করে নিবেন । অর্ধেক ছানার সাথে মিক্স করতে হবে আর বাকি অর্ধেক কোটিং এর জন্য । - উপরে ক্রিম কালারের কোটিং দিতে চাইলে একটু হলদে কালারের দুধ ব্যবহার করতে হবে । সাদা রাখতে চাইলে সাদা কালারের দুধ ব্যবহার করতে হবে । - চুলায় মাওয়া বেশিক্ষন রাখবেন না । বেশিখন রাখলে মাওয়া লাল হয়ে যাবে ।

কোটিং :- আধাকাপ মাওয়া ও ২ টেবিল চামচ চিনি , গুঁড়া দুধ ১ টেবিল চামচ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন ।

কাঁচাগোল্লা তৈরি :- - ছানা হাত দিয়ে ভাল করে মিহি করে মেখে নিন । - ছানার সাথে অর্ধেক মাওয়া , ১/২ কাপ চিনি , এলাচ গুঁড়া দিয়ে ভাল করে মাখিয়ে গোল বল তৈরি করুন । - বল গুলো এবার মাওয়ার মধ্যে গড়িয়ে নিন । - ফ্রিজে রেখে দিন ৩-৪ ঘণ্টা পর পরিবেশন করুন । তৈরি করার সাথে সাথেও করতে পারেন ।

টিপস :- - ছানাটা খুব ভাল করে শুকিয়ে নিতে হবে । সকাল বেলা ছানা তৈরি করে বাসাতের মধ্যে ঝুলিয়ে রাখুন বিকাল পর্জন্ত । বিকালের পর ছানা বের করে প্লেটে ছড়িয়ে ফ্রিজে রাখুন সারা রাত । পরের দিন সকালে কাঁচা গোল্লা তৈরি করুন । - চাইলে ৪-৫ ঘণ্টা ছানার পানি ঝরিয়ে ফ্যানের নিচে বাতাসে শুকিয়ে বিকেলেই তৈরি করতে পারেন । - ছানাতে পানি পানি ভাব যেন একদমই না থাকে ।থাকলে মিষ্টি ভাল হবে না । আঠালো লাগবে । শক্ত বল তৈরি করা যাবে না । - ফ্রিজে রেখে পরিবেশন করলে মিস্টিটা সেট হয় এবং ভিতরটা সামান্য শক্ত হয়। - বেশি নরম নরম থাকলে কাঁচাগোল্লা খেতে ভাল লাগে না । - তাড়াতাড়ি বানাতে চাইলে মাওয়ার সাথে পানি কম দিন । এবং ছানাও মাওয়া মিক্স করার সময় একটু বেশি করে গুঁড়া দুধ ও সামান্য চিনি দিয়ে দিন । তাহলে ছানার পানি ভাব অনেক কমে যাবে ।

রেসিপি এবং ছবিঃ মুহসিনা তাবাসসুম

Select Category
Sort Posts