সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই রকম বিকেলে চায়ের সাথে গরম গরম মুচমুচে পটেটো ওয়েজেস হলে কিন্তু মন্দ হয় না। ঝটপট বানিয়ে ফেলুন মজাদার মুচমুচে পটেটো ওয়েজেস।
- বড় সাইজের আলু ১ টি
- পানি পরিমাণ মতো
- ঘি সামান্য
- লবন স্বাদ মতো
- পাপরিকা পাউডার
- গোল মরিচ গুঁড়া সামান্য
প্রণালী
- আলুকে খোসাসহ লম্বা চাক করে কেটে ৩ মিনিট ফুটন্ত পানিতে সিদ্ধ করুন। পানি ছেঁকে নিন। - এবার ওই অল্প সিদ্ধ আলুগুলাতে অল্প ঘি, স্বাদ মতো লবন, পাপরিকা পাউডার ( না থাকলে শুকনা মরিচ গুঁড়াও দিতে পারেন ) দিয়ে মাখিয়ে ওভেন এ ২২০ ডিগ্রীতে বেক করুন ২৫ থেকে ৩০ মিনিট। - মচমচে হয়ে আসলে যেকোনো সস এর সাথে পরিবেশন করুন। - ওভেন না থাকলে দুবো তেলও ভাজতে পারেন। ভাজার পর লবন এর গোল মরিচ দিতে ভুলবেন না। এটা বেক করলেই বেশি হেলদি হয় । ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories






