SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ইফতারের সময় ভাজাপোড়ার বদলে চট করে বানিয়ে নিন চিকেন স্যান্ডউইচ !

সারাদিন শেষে ইফতারের সময় ভাজাপোড়া না খেতে চাইলে চট করে বানিয়ে ফেলতে পারেন চিকেন স্যান্ডউইচ ! বেশি সময় লাগবে না এটি তৈরি করতে। দেখে নিন -

[picture]

উপকরণ

(১) ব্রাউন ব্রেড - প্রয়োজন মতো

(২) চিকেন কিমা - ১০০ গ্রাম

(৩) শশা - ৩০ গ্রাম

(৪) টমেটো - ৩০ গ্রাম

(৫) লেটুস পাতা - ৩০ গ্রাম

(৬) তেল - ৬ টেবিল চামচ

(৭) ডিম - ১ টি

(৮) নর নাগেটস মিক্স - ৩ টেবিল চামচ

(৯) সাদা গোল মরিচ গুঁড়া - ১/২ টেবিল চামচ

(১০) মধু - ১ টেবিল চামচ মধু

প্রণালী

- শশা , টমেটো  গোলাকার করে কেটে নিন।

- লেটুস পাতা পাউরুটির শেপে  কেটে নিন।

- একটি পাত্রে চিকেন নিয়ে তাতে নর নাগেটস মিক্স দিয়ে ভালো করে মিক্স করুন।

- ফ্রাই প্যানে তেল গরম করে তাতে চিকেন মিক্স দিয়ে ১০ মিনিট ফ্রাই করে সরিয়ে রাখুন ।

- ভেজে রাখা মাংসের কিমাতে একটি ডিম , মধু , সাদা গোলমরিচ গুঁড়া ,  তেল (৩ টেবিল চামচ) দিয়ে ভালোভাবে মিক্স করে রাখুন।

- এবার একটি পাউরুটির স্লাইসের উপর  একে একে টমেটো চিকেন মিক্স দিয়ে তার উপর শশা এবং বাঁধাকপির টুকরো দিয়ে সবশেষে আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে ঢেকে দিন।

- ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩ মিনিট বেক করুন।

হাতের কাছের জেনারেল শপ থেকে শুরু করে সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই  স্যুপ , নাগেটস , নুডলস এর দারুণ সব নর মিক্সের সম্ভার। এছাড়া অনলাইনে কিনতে চাইলে এখানে ক্লিক করে পছন্দের নর মিক্স হাতের কাছেই রাখুন।  
Select Category
Sort Posts