SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

চিকেন প্যাটিস

চিকেন প্যাটিস

চিকেন প্যাটিস যা যা লাগবে : পাফ প্যাস্ট্রি রোল (যেকোনো সুপারশপে পাবেন ) মুরগির মাংস  হাড় ছাড়া ১ কাপ (সিদ্ধ করে পানি ঝরিয়ে কুঁচি করে নেয়া )

পেয়াজ কুঁচি ১/২ কাপ গোলমরিচ গুড়া ১ চা চামচ লবন পরিমানমত ডিমের সাদা অংশ ফেটানো ১ টি তেল ভাজার জন্য ২ টেবিল চামচ প্রণালী : * তেলে পেয়াজ ভেজে নিন ,একে একে মুরগির মাংস  ,গোলমরিচ আর লবন দিন। * ২/৩ মিনিট ভালো ভাবে ভেজে নামিয়ে ঠান্ডা করুন * পাফ প্যাস্ট্রি রোল খুলে চারকোনা করে কেটে নিন ,এমন ভাবে কাটুন যাতে কোনাকুনি ভাজ করলে প্যাটিসের আকারের হয়। * ১ টেবিল চামচ পরিমান মুরগির মাংস  দিন আর কোনাকুনি ভাজ করুন। * ওভেন প্রি হিট করুন ১৮০ ডিগ্রী তে ১৫ মিনিট * বেকিং ট্রে তে বেকিং শিট দিয়ে তারউপর প্যাটিস গুলো সাজিয়ে দিন। * এবার প্যাটিসের উপর ডিমের সাদা অংশ ব্রাশ করে দিন * বেক করুন ১৫ থেকে ২০ মিনিট। মাঝে মাঝে দেখুন যাতে পুড়ে না যায়। * গরম গরম পরিবেশন করুন !

রেসিপি ঃ শাজনাজ শিমুল রহমান ।

ছবি ঃ Simple Cooking & Beauty Tips

Select Category
Sort Posts