চিকেন মাঞ্চুরিয়ান - Shajgoj

চিকেন মাঞ্চুরিয়ান

15241741_1157587777650251_3601134069374881882_n

কিছু দিন আগে সয়া দিয়ে  মাঞ্চুরিয়ান রান্না শিখেছি আমরা এবার  রইল চিকেন দিয়ে মাঞ্চুরিয়ান রান্নার কৌশল। তাহলে আর দেরি কেন? ঝটপট দেখে নিন চিকেন মাঞ্চুরিয়ান রান্নার পুরো প্রণালী।

উপকরণ

Sale • Talcum Powder, Loose Powder
    • মুরগির মাংসের টুকরা – দেড় কাপ
    •  কিউব করে কাটা পেঁয়াজ , লাল , সবুজ , হলুদ ক্যাপসিকাম  – ১ কাপ
    • স্প্রিং অনিয়ন কুঁচি – ৪ টেবিল চামচ
    • মরিচ গুঁড়া – আধা চামচ
    • গোলমরিচ গুঁড়া – ১/৪ চা চামচ
    • ময়দা -৪/৫ চা চামচ
    • আদা বাটা-আধা চা চামচ
    • কর্ন ফ্লাওয়ার-২  চা চামচ
    • লবন – পরিমাণ মতো
    • তেল – পরিমাণ মতো
    • সয়াসস – ২ টেবিল চামচ
    • টমেটো কেচাপ – ২  টেবিল চামচ
    • ডিম – ১ টি

    [picture]

    প্রণালী

    – প্রথমে মাংসে মরিচ গুঁড়া , আদা বাটা , লবন , ডিম মিশিয়ে ১০ মিনিট মেরিনেট করে ময়দা , কর্ণফ্লাওয়ার মিশিয়ে তেলে ভেজে নিতে হবে।

    – প্যানে তেল দিয়ে আদা বাটা , লবন দিয়ে দিন ।

    – এবার  সব সবজি এবং সস  দিয়ে সামান্য পানি দিতে হবে ।

    – পানি একটু কমে এলে কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিয়ে দিতে হবে।

    – এবার কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন দিয়ে ৫ মিনিট পরে নামিয়ে নিন। 

    ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম

     

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...