..................................
(২ টি পিজ্জা হবে । ৬/৮ জনের জন্য )
ডো বানাতে যা যা লাগবে :
- ৩ ১/২ কাপ ময়দা
- ২ চা চামচ লবন
- ১ চা চামচ চিনি
- ২ টেবিল চামচ অলিভ অয়েল
- ১ ১/৩ কাপ হালকা গরম পানি
- ১ চা চামচ ঈস্ট
পিজ্জা সস বানাতে যা যা লাগবে : (এটা বেসিক পিজ্জা সস ,যেকোনো পিজ্জায় এটি দিতে পারবেন )
- ১ ১/৪ কাপ টমেটো সস / টমেটো পিউরে (রেডিমেড না থাকলে টমেটো কুচি করে কেটে অল্প অলিভ অয়েল দিয়ে জাল দিয়ে ১ ১/৪ কাপ করে নিন )
- অরিগানো ১/ চা চামচ
- বেসিল গুড়া ১/২ চা চামচ
- পার্সলে ১/২ চা চামচ
- রসুন কুঁচি ২ চা চামচ
- লবন পরিমানমত
- গোল মরিচ গুড়া পরিমানমত
- চিনি এক চিমটি
- ওভেন কে প্রি হিট করুন ৪৭৫ ডিগ্রিতে ২০ মিনিট ,ভিতরে পিজ্জা স্টোন বা যেটাতে পিজ্জা বেক করবেন সেটা সহ দিন।
- এবার ডো কে দুইভাগ করে নিন। ময়দা দিয়ে রুটির মত করে মোটা করে বেলে নিন। বা চাইলে চিকন করেই বেলতে পারেন।
- অরিজিনাল ইতালির পিজ্জা গুলো চিকন হয়।
- এবার পিজ্জা স্টোন বের করে আগে রুটি দিন ,রুটির উপর আগে টমেটো সস দিন। ২ টেবিল চামচ করে দিলেই হবে।
- তারপর আপনার পছন্দের টপিং আর চীজ ছড়িয়ে দিন।উপর দিয়ে অলিভ অয়েল দিন ১ চা চামচ।
- এবার পিজ্জা ওভেনে দিয়ে ২০ মিনিট বেক করুন। ১০ মিনিট পরে একবার পিজ্জা ঘুরিয়ে দিবেন ,এতে সবদিক সমান ভাবে বেক হবে।
রেসিপি ঃ শাহনাজ শিমুল রহমান।
ছবি ঃ সিম্পল কুকিং এন্ড বিউটি টিপস







