চিকেন ফ্রাই | ঘরে বসে নিজেই তৈরি করে ফেলুন মজার খাবারটি

চিকেন ফ্রাই

chicken fry

আজকের আয়োজনে রয়েছে সবার প্রিয় চিকেন ফ্রাই বানানোর রেসিপি। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুণ মজাদার মুচমুচে চিকেন ফ্রাই।

[picture]

Sale • Talcum Powder, Loose Powder

     

    চিকেন ফ্রাই বানানোর উপকরণ

    • ব্রয়লার মুরগী ১ টা – ৮ পিস করে কেটে নেয়া
    • আদা বাটা — ১ চা চামচ
    • রসুন বাটা – ১ চা চামচ
    • পেয়াজ বাটা – ২ চা চামচ
    • মরিচ গুঁড়া– ১ চা চামচ গুঁড়া
    • হলুদ গুঁড়া– ১/৪ চা চামচ
    • ধনে গুঁড়া– ১ চা চামচ
    • লবণ – স্বাদ মত
    • গোল মরিচ গুঁড়া— ১ চা চামচ
    • টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
    • ভিনেগার – ১ চা চামচ
    • চিনি – ১/২ চা চামচ
    • তেল – ভাজার জন্য

    চিকেন ফ্রাই বানানোর প্রণালী

    ১. মুরগী কাটা চামচ দিয়ে কেচে নিয়ে সব উপকরণ মাখিয়ে রেখে দেব কয়েক ঘণ্টার জন্য।

    ২. এবার ব্যাটার বানাব।

    ৩. ১ কাপ দুধে ১ চামচ ভিনেগার / লেবুর রস + ১ টা ডিম ফেটিয়ে নিব।

    ৪. আলাদা বাটিতে ময়দা + লবণ + চিলি ফ্লেক্স মিশিয়ে নিব।

    ৫. মেরিনেট করা মুরগীর পিসগুলো ময়দায় গড়িয়ে নিয়ে দুধের মিশ্রণে ডুবিয়ে আবার ময়দার গড়িয়ে নিব। বাড়তি ময়দা ঝেড়ে নিব।

    ৬. এবার ডুবো তেলে ভেজে নিব।

    ৭. ভাজার সময় আচ বেশি বাড়ানো যাবে না। অল্প আচে সময় নিয়ে ভাজতে হবে। নয়ত উপরে ভাজা হবে ঠিকই কিন্তু ভেতরে কাচা রয়ে যাবে।

    ৮. সুন্দর সোনালি রঙ এর হলে নামিয়ে নিন। গরম গরম মজাদার কুড়মুড়ে চিকেন ফ্রাই সস দিয়ে পরিবেশন করুন।

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ

    37 I like it
    14 I don't like it

    One Comment

    1. যা রান্না শিখিয়ে দিতেছেন এতে স্বামির যন্ত করা ভূলে যাবে. নেছারাবাদ জামিরতলা

    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...