কুকিজ বানানোর এই রেসিপিটি অন্যান্য রেসিপিগুলোর তুলনায় সহজতর । আসুন দেখে নিই  কীভাবে সহজেই বাসায় বসে বানানো যায় কুকিজ । উপকরণঃ ময়দা-১৫০ গ্রাম মার্জারিন অথবা বাটার-১০০গ্রাম ( অর্ধেক মার্জারিন, অর্ধেক বাটারও ব্যবহার করতে পারেন) চিনি-৫০ গ্রাম ব্রেডক্রাম- পরিমাণ মত পদ্ধতিঃ ওভেন কে আগে থেকে ১৮০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে রাখুন । একটি বড় বাটিতে ময়দা নিন এবং চিনি  যোগ করুন । মার্জারিন/ বাটার ও ব্রেডক্রাম খুব ভালো ভাবে মিশিয়ে নিন । সব মিশ্রণ একত্রিত করে একটি বাটিতে নিন । এবার ১/৪ ইঞ্চি পুরুত্ব রেখে মিশ্রণটি বেলুন । আপনার পছন্দের আকৃতির বিস্কিট কাটার দিয়ে কেটে নিন এবং একটি ট্রে তে হালকা করে তেল মেখে নিয়ে তাতে উঠিয়ে রাখুন । এখন, ১৫ মিনিট এর জন্য অথবা সোনালি-বাদামি রঙ না আসা পর্যন্ত বেক করুন । চকলেট চিপ কুকিজ বানাতে , ৫০গ্রাম চকলেট চিপস ময়দা ও চিনির সাথে শুরুতেই মিশিয়ে নিন । কুকিজ আকর্ষণীয় করতে আইসিং সুগার, স্প্রিংকেলস্‌,মেল্টেড চকলেট ইত্যাদি  ব্যবহার করতে পারেন । লিখেছেনঃ ফারিন ছবিঃ দ্য কেকারস রেসিপি.কো.ইউকে