‘ব্ল্যাকবেরি চিজ কেক’ নামটি শুনে মনে হতে পারে এটি বানানো একটু কঠিন ও সময়সাপেক্ষ। কিন্তু এই রেসিপিটি দেখলেই বুঝবেন, উপকরণগুলো যোগার করা থাকলেই অনেক সহজে ও কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই মজার ডেজার্টটি। উপকরণঃ -ব্ল্যাকবেরি (কালোজাম)- ২০০ গ্রাম -ক্রিম চিজ- ২০০ গ্রাম -চকলেট কুকিজ (ভেঙ্গে নেয়া)- ৫ টি -বাটার- ১/৪ কাপ -চিনি ( ব্লেন্ড করে নেয়া ) - ১ কাপ -ডিম- ২ টি -ক্রিম- ৫০০ মি.লি. পদ্ধতিঃ -প্রথমে ওভেন ১৮০ ডিগ্রি সে. তাপমাত্রায় উত্তপ্ত করে নিতে হবে এবং চকলেট কুকিজ পিষে নিতে হবে। -এবার একটি বাটিতে পিষে নেয়া চকলেট কুকিজ ও বাটার মিক্স করুন। ভেজা হাতে এই মিশ্রণটি একটি কেক টিনে সমভাবে ছড়িয়ে দিন। এখন এটি পূর্বে উত্তপ্ত করে রাখা ওভেনে ১০ মিনিটের জন্য বেক করে নিন। -একটি বাটিতে  ক্রিম চিজ নিয়ে ভালো ভাবে নেড়ে নিন। এতে চিনি যোগ করে ভালো ভাবে মেশান। -এবার এই মিশ্রণে ডিম ভেঙ্গে নিন এবং ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর ক্রিম যোগ করে ভালো ভাবে মেশান। -এবার  ওভেন থেকে কেক টিন বের করে এর উপরে চিজ কেকের মিশ্রণটি ছড়িয়ে দিন। এতে কালোজাম যোগ করুন এবং ছড়িয়ে দিন। -এখন এটি ৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন। লিখেছেনঃ ফারিন ছবিঃ গুডওয়ালপেপার.কম