SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

সিলান্ট্রো লাইম তেলাপিয়া

সিলান্ট্রো লাইম তেলাপিয়া

মাছ আমাদের বাঙ্গালীদের সবথেকে প্রিয় খাবার। মাছ দিয়ে তৈরি বিভিন্ন আইটেম আমরা রান্না করে খেয়ে থাকি। বাঙ্গালিদের খাবারের তালিকায় মাছ না থাকলেই যেন না। বিয়ে থেকে শুরু করে যেকোন অনুষ্ঠানে মাছের একটা আইটেম আমরা রেখেই থাকি। আজকে আমরা আপনাদের তেলাপিয়া মাছ দিয়ে তৈরি একটি ভিন্ন আইটেম সিলান্ট্রো লাইম তেলাপিয়া কিভাবে রান্না করবেন তার পদ্ধতি জানাবো।

সিলান্ট্রো লাইম তেলাপিয়া তৈরির পদ্ধতি

উপকরণ

  • তেলাপিয়া বুকের পিছ- ৫-৬ টি
  • লেবুর রস- ১/২ কাপ
  • ধনেপাতা কুঁচি- ১/২ কাপ
  • রসুন গুঁড়া- ১ টেবিল চামচ
  • গোলমরিচ- ১ টেবিল চামচ
  • অলিভ-অয়েল অথবা নারিকেল তেল- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি বাটিতে লেবুর রস, ধনেপাতা কুঁচি, রসুন গুঁড়া ও গোলমরিচ একসাথে মিশিয়ে নিবো।

২. তারপর আরেকটি বাটিতে তেলাপিয়া মাছ নিয়ে সব মসলা মিশিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিন ৩০-৬০ মিনিটের জন্য।

৩. এবার একটি প্যানে অলিভ-অয়েল অথবা নারিকেল তেল অল্প করে মাখিয়ে নিবো এবং অল্প আঁচে গরম করে নিবো।

৪. এবার গরম প্যানে মেরিনেট করা মাছের পিছগুলো দিয়ে অল্প আঁচে হালকা করে ভেঁজে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে নিবো।

দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার সিলান্ট্রো লাইম তেলাপিয়া। ভিন্ন এই আইটেমটি খুব সহজেই তৈরি করে পরিবেশন করতে পারেন। চটজলদি তৈরি করে ফেলুন সিলান্ট্রো লাইম তেলাপিয়া এবং উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: এমএসমার্কেট.কপ

Select Category
Sort Posts