SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজাদার ফিশ এন্ড ফ্রুটস সালাদ

মজাদার ফিশ এন্ড ফ্রুটস সালাদ
আজকাল প্রায় সবাই স্বাস্থ্য সচেতন, আর যারা স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন কমাতে চান তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগবে । সালাদ তৈরি করতে যা যা লাগবে উপকরণঃ
  • এক কাপ কিউব করে কাটা আনারস
  • কাঁচা মরিচ বা লাল মরিচ কুঁচি (পরিমাণমত  )
  • ১ টা পেঁয়াজ (কুঁচি কুঁচি করে কাঁটা)
  • ধনে পাতা কুঁচি
  • ৩ চা চামচ লেবুর রস
  • লবণ (স্বাদ মত)
  • ১-২ টি টমেটো ছোট ছোট করে কাটা
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
  • ৪-৬ আউন্স তেলাপিয়া ফিলে ( কাঁটা ছাড়া ফালি কারা তেলাপিয়া মাছ )
  • ১/২ চা চামচ জিরা গুঁড়া
  • ১/৪ চা চামচ লাল মরিচের গুঁড়া

প্রস্তুত প্রণালীঃ আনারস , অর্ধেক পেঁয়াজ কুঁচি , মরিচ , ধনেপাতা কুঁচি , ১ টেবিল চামচ লেবুর রস একটি পাত্রে মিক্স করে রেখেদিন। বাকি ২ টেবিল চামচ লেবুর রস অবশিষ্ট পেঁয়াজ কুঁচি , ধনে পাতা , টমেটো, এভোক্যাডো এবং ১টেবিল চামচ অলিভওয়েল অন্য একটি পাত্রে নিয়ে মিক্স করতে হবে। তেলাপিয়া ফিলেগুলো অল্প লবণ , জিরা গুঁড়া , লাল মরিচ গুঁড়া দিয়ে মেরিনেট করে ৫ মিনিট রেখেদিন। তারপর চুলায় নন স্টিক প্যান বসিয়ে মাঝারি আঁচে বাকি ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ফিলে গুলো বাদামি রং করে ভেজে  নিন। ব্যাস হয়ে গেল।

পরিবেশনঃ ভাজা তেলাপিয়া ফিলে , টমেটো, এভোক্যাডো , আনারস দিয়ে একসাথে পরিবেশন করতে হবে।

লিখেছেনঃ আবিদা রহমান ছবিঃ মাইরেসিপিস
Select Category
Sort Posts