SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

পাঞ্জাবী স্টাইলে মজাদার ছোলা মাসালা!

পাঞ্জাবী স্টাইলে মজাদার ছোলা মাসালা!

আজকের রেসিপি আয়োজনে রয়েছেন পাঞ্জাবী স্টাইলে মজাদার ছোলা মাসালা! ভাটুরা ছাড়াও নান,পরোটা অথবা ভাতের সাথে দারুণ খেতে এই আইটেমটি রান্নার কৌশল জেনে নেয়া যাক!

উপকরণ
  • কাবুলি ছোলা সিদ্ধ করা ১ কাপ
  • পেঁয়াজ মিহি কুঁচি হাফ কাপ
  • আদা মিহি কুঁচি অল্প
  • টমেটো ছোট টুকরা করা ১ কাপ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া দেড় চা চামচ
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • আমচুর পাউডার ১ চা চামচ
  • আনারদানা পাউডার ১ চা চামচ
  • গরম মশলা পাউডার ১ চা চামচ
  • আস্ত জিরা ১ চা চামচ
  • তেজপাতা কয়েকটা
  • কাঁচা মরিচ কয়েকটা
  • ধনিয়া পাতা মিহি কুঁচি হাফ কাপ
  • তেল ৪ টেবিল চামচলবন স্বাদ মতো
[picture] প্রণালী

- প্রথমে প্যান এ তেল দিয়ে তাতে জিরা তেজপাতা দিন, ফুটে উঠলে পেঁয়াজ কুঁচি দিন, হালকা বাদামী করে ভেজে নিয়ে এতে সমস্ত মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।

- মশলা কষানো হলে এতে টমেটো টুকরা আর হাফ পানি দিয়ে রান্না করুন ৩ থেকে ৫ মিনিট, এবার সিদ্ধ ছোলা, স্বাদ মতো লবন দিয়ে নাড়াচাড়া করে ধিমি আঁচে রান্না করুন ৮ থেকে ১০ মিনিট।

- ছোলা নরম হয়ে আসলে এতে ধনিয়া পাতা কুঁচি, কাঁচা মরিচ ফালি দিয়ে আরো অল্প কিছুক্ষণ রান্না করুন, নামানোর আগে আদা কুঁচি ছিটিয়ে দিন, হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন!

- আমচুর, আনারদানা পাউডার না পেলে যে এটা বানানো যাবে না তা কিন্তু নয় ! কমন উপকরণগুলো দিয়েই করতে পারেন!

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

Select Category
Sort Posts