SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজার জাফরানি বরফি

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি  বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই মজার জাফরানি বরফি। এই উপকরণে ৬-৭ জনকে পরিবেশন করা যাবে । 

[picture]

উপকরণ  - সুজি ১ কাপ - ঘন দুধ ১ লিটার ( দেড় লিটার দুধ জ্বালিয়ে ১ লিটার করা ) - চিনি ১ কাপ - জাফরান সামান্য - জাফরান রঙ পরিমান মত - সাদা এলাচ ২ টা - দারুচিনি ২ টুকরা

প্রণালী

( ১ ) প্রথমে চুলায় একটি পাত্রে দুধের সাথে সুজি, এলাচ ও দারুচিনি দিয়ে রান্না করতে হবে ।

( ২ ) এরপর সুজি ফুটতে শুরু করলে জাফরান দিয়ে দিতে হবে । সুজি ফুটে নরম হয়ে গেলে চিনি ও পরিমান মত জাফরান রঙ দিয়ে ভালো ভাবে নেড়ে মেশাতে হবে । রঙ বেশি দেবেন না , তাহলে রঙ এর গন্ধ চলে আসবে ।

( ৩ ) সব সময় নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় । এ সময় সুজি থেকে দারুচিনি ও এলাচের টুকরাগুলো বেছে ফেলে দিন, তাহলে বরফি কাটার সময় ঝামেলা করবে না ।

( ৪ ) সুজির দুধ শুকিয়ে এমন ঘন আর শুকনা করে নামিয়ে ফেলুন যেন ঠান্ডা হলে সুজি জমে মোটামুটি শক্ত বরফির মত হতে পারে ।

( ৫ ) এবার বরফি বানানোর জন্য একটি ট্রেতে সুজি ঢেলে সমান করে বিছিয়ে দিন । ঠান্ডা হলে বরফির আকারে কেটে ফেলুন । ব্যস, তৈরী হয়ে গেল সুজির জাফরানি বরফি ।

ছবি -  ওহমাইমাগ ডট কম রেসিপি -  আফরুজা শিল্পী 

Select Category
Sort Posts