ঘরে যদি পাউরুটি থাকে তাহলে খুব সহজেই বানাতে পারেন পুর ভরা ব্রেড পুলি ! ইফতার বা বিকেলের নাশতায় চা এর সাথে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে।
উপকরণ
- পাউরুটি পিস - ৫ টি
- কুকি কাটার - ১ টি
- চিজ / রান্না করা মাংস ঝুরি/ কিমা - পরিমাণ মতো
- পানি - অল্প পরিমাণে
- ডিম ২ টি
- ব্রেডক্রাম্ব - ৩ - ৪ টেবিল চামচ
- তেল
প্রণালী
- পাউরুটি রোলিং পিন দিয়ে রোল করে নিন , পছন্দ মতো সাইজে কুকি কাটার দিয়ে কেটে নিন কিংবা চারকোণাও রাখতে পারেন !
- পছন্দ মতো ফিলিং / পুর ভরে নিন (ঘরের রান্না করা মাংস কিংবা চিজ দিয়েও করা যেতে পারে পুর) , হালকা পানি দিয়ে ভিজিয়ে কোণাগুলো সিল করে নিন !
- এবার আলতোভাবে ডিমে ডুবিয়ে , ব্রেডক্রাম্ব কিংবা টোস্ট বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিন !
- সেট হতে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ !
- মিডিয়াম আঁচের গরম তেলে ভেজে চা এর সাথে গরম গরম পরিবেশন করুন !
ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ






