SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

পাঁচফোড়ন সবজি

পাঁচফোড়ন সবজি

ঈদ এর কয়েকদিন রিচ ফুড খাওয়ার পর ভর্তা, সবজি এসব খাবারই বেশি ভালো লাগে, তাই না? ফ্রিজের টুকটাক সবজি দিয়ে রান্না করে নিন একটি মজাদার ডিশ। পাঁচফোড়ন সবজি আমার খুবই পছন্দের। এতে আমি পাঁচফোড়ন গুঁড়ো ব্যবহার করেছি। খুব বেশি মসলা ব্যবহার করা হয় না, খুবই সহজ রেসিপি। চলুন তাহলে জেনে নেই।

উপকরণ  

  • ফুলকপি, গাজর, বাঁধাকপি, আলু, বরবটি (ছোট করে কেটে নিতে হবে) - ৩ কাপ পরিমাণ
  • পেঁয়াজ কুঁচি হাফ কাপ
  • হলুদ গুঁড়া হাফ চা চামচ
  • মরিচ গুঁড়া হাফ চা চামচ
  • ধনিয়া গুঁড়া হাফ চা চামচ
  • পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ
  • রসুন মিহি কুচি ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবিল চামচ
  • তেল ৩ চা চামচ
  • কাঁচামরিচ ফালি কয়েকটি
  • টমেটো টুকরা ১ কাপ
  • সেদ্ধ মটরশুটি হাফ কাপ
  • ঘি- সামান্য

প্রণালী

- প্রথমে প্যান তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুঁচি দিন। হালকা লাল হয়ে আসলে এতে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে সব সবজি দিয়ে হালকা ভেজে নিন।

- এখন এই সবজির উপর টমেটো টুকরা, সেদ্ধ মটরশুটি, হাফ কাপ গরম পানি, স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করুন ১৫ মিনিট।

- ১৫ মিনিট পর এতে পাঁচফোড়ন গুঁড়া ছিটিয়ে দিন, সাথে দিন কয়েকটি কাঁচামরিচ ফালি। ১ চা চামচ ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদ আরও বেড়ে যাবে। এবার দমে রাখুন আরো ৩ থেকে ৪ মিনিট। শেষে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে দিন।

এবার চুলা থেকে নামিয়ে রুটি কিংবা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি – Romantic Kitchen Stories

ছবি- সাটারস্টক  
Select Category
Sort Posts