এই স্ন্যাক্সটি খেতেও যেমনি টেস্টি তেমনি পুষ্টিকর।  ক্যানড টুনায় অনেক বেশি আয়োডিন থাকে।  ৩ আউন্সের একটি ক্যানে ১৭ আউন্স আয়োডিন থাকে। টুনা মাছের এই মজাদার কাবাবটি আজই ট্রাই করুন।  [picture] উপকরণ
  • টুনা ফিশ ১ টিন
  • কাঁচামরিচ ২/৩ টি (ছোট করে কাটা),
  • আদা বাটা ১/২ টেবিল চামচ
  • রসুন বাটা ১/২টেবিল চামচ
  • পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ
  • ধনে পাতা ২ টেবিল চামচ 
  • পুদিনা পাতা কুচি -১ টেবিল চামচ 
  • লেমন জুস ১ টেবিল চামচ 
  • কাবাব মসলা - ১ চা চামচ 
  • ভাজা জিরা ধনে গুড়া - ১ চা চামচ 
  • ডিম ফেটানো ১টি
  • লবণ স্বাদমতো
  • ব্রেডক্রাম্ব ১ কাপ ভাজার জন্য
  • তেল পরিমাণমতো
প্রণালী  - একটা বড় বাটিতে তেল আর ব্রেড ক্রাম্ব বাদে সব কিছু একসাথে মিশিয়ে নিন। - তারপর পছন্দ মত শেপে কাবাব বানিয়ে নিন - এবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। - ডুবো তেলে ভেজে নিন টুনা কাবাব গরম পরিবেশন করুন। ছবি ও রেসিপি - সামিয়া'জ হোম কিচেন