SHAJGOJ
SHAJGOJ

খুঁজতে এন্টার চাপুন

টুনা ফিস বল

টুনা ফিস বল

বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন টুনা ফিস বল। রান্নার সুবিধার্থে পুরো প্রণালী দেয়া হল।   

[picture]

উপকরণ

  • ক্যানড টুনা ১ টিন
  • ডিম ১টা
  • আলু ১টা
  • পেঁয়াজ ২টো
  • কাঁচা মরিচ ২টো
  • আদা কুঁচি ১চামচ
  • রসুন কুঁচি ১ চামচ
  • হলুদ গুঁড়ো  ১/৪ চামচ
  • গরমমশলা  আন্দাজ মতো
  • লবন স্বাদ মতো
  • ব্রেড ক্রাম

প্রণালী

- প্রথমে আলু সেদ্ধ করে একটু লবন দিয়ে আলাদা করে মেখে রাখতে হবে। - ক্যান থেকে টুনা মাছ বের করে অতিরিক্ত তেল বা পানি ঝরিয়ে নিতে হবে। - পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুঁচি  করে কেটে নিন। - কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুচি হালকা লালচে করে ভেজে রাখুন। - ভাজা হলে এতে হলুদ, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে-চেড়ে আলুমাখা আর টুনা মাছ দিয়ে ভালো করে কষাতে হবে। - মিশ্রণটি শুকনো হয়ে এলে গরম মসলা ছড়িয়ে দিন। - মিশ্রণটি ঠান্ডা হলে হাত দিয়ে বলের মতো করে গড়ে ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে - লালচে করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন স্যালাড বা সসের সঙ্গে।

ছবি - পিন্টারেস্ট ডট কম

রেসিপি -   জাভেদ খান

ক্যাটাগরি বেছে নিন
পোস্ট সাজান