আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। এই মৌসুম জলপাইয়ের আচার তৈরির জন্য একেবারে পারফেক্ট সময়।আজ কোনরকম বাড়তি ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার তৈরির একটি  রেসিপি শেয়ার করব। উপকরণ
  • জলপাই - ১কেজি
  • চিনি / গুড় - ৩০০গ্রাম
  • লবন - ১১/২চাচামচ
  • মরিচ গুড়া - ২চাচামচ
  • হলুদ গুড়া - ১/২চাচামচ
  • ধনে গুড়া - ১/২চাচামচ
  • সিরকা - ২চাচামচ
  • মৌরীবাশপ - ১/২চাচামচ
  • কালিজিরা - ১/২চাচামচ
  • সরিষার তেল - ২৫০গ্রাম
প্রণালী - পানি গরম করে জলপাই সিদ্ধ করে নিন। পানি ঝরিয়ে হাতে চটকে নিন। - এতে লবন মরিচ হলুদ ধনে গুড়া মিশিয়ে রোদে রেখে দিন ২ ঘন্টা। - কড়াই-এ তেল গরম করে মৌরী ও কালিজিরা ফোড়ন দিন। - চটকানো জলপাই দিন। ৩- ৪মিঃপর গুড় দিন। - মাখামাখা হলে টক মিস্টি দেখে নিন। - এবার সিরকা দিন। - তেল বের হলে নামিয়ে নিন। শুভ কামনা সকলের জন্য। ছবি ও রেসিপি - খুরশিদা রনী