SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

সেমাই বরফি !

সেমাই বরফি !

 আজকের  আয়োজনে খুব পরিচিত সেমাইকে ভিন্ন রূপে আর ভিন্ন স্বাদে পরিবেশনের একটি রেসিপি দেয়া হল। একেবারে কম উপকরণে কম সময়ে বানানো একটা মজার খাবার এটা।  বানিয়ে দেখতে পারেন সবাই।

উপকরণ 

  • লাচ্ছা সেমাই - ১ প্যাক (২০০গ্রাম )
  • কন্ডেন্সড মিল্ক - ১/২ টিন
  • এলাচি - ২ টা গুড়া করে নেয়া
  • ঘি - ১ চা চামচ
  • বাদাম কুচি - ২ চা চামচ

প্রণালী

- প্যানে ঘি গরম করে লাচ্ছা সেমাই টা অল্প আচে সোনালী করে ভেজে নিব ।

- এবার কন্ডেন্সড মিল্ক দিয়ে ভাল করে মিশিয়ে নিব ।

-মাখা হয়ে গেলে জাল বন্ধ করে এলাচ গুড়া, বাদাম কুচি দিয়ে দিব ।

- ছড়ানো পাত্রে বরফি সেট করে নিব ।

- ঠান্ডা হলে পছন্দ মত আকারে কেটে নেব ।

শুভ কামনা রইলো সবার জন্য ।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

Select Category
Sort Posts