SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

প্রন পাসান্দা | এখন ঘরেই তৈরি করুন লাঞ্চ আইটেমটি!

প্রন পাসান্দা | এখন ঘরেই তৈরি করুন লাঞ্চ আইটেমটি!

ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে প্রন পাসান্দা দারুণ লাগে খেতে। লাঞ্চ আইটেম হিসেবে খাবার টেবিলে রাখতে পারেন মজাদার  প্রন পাসান্দা ডিশটি। শিখে নিন প্রন পাসান্দা  তৈরির পুরো প্রণালী। 

[picture]

প্রন পাসান্দা তৈরির উপকরণ

  • ৫৫০ গ্রাম মাঝারি থেকে বড় আকারের চিংড়ি
  • ৪ টেবিল চামচ টক দই 
  • ৩ টেবিল চামচ তেল
  • ১ চা চামচ সর্ষে দানা
  • ১টি মাঝারি আকারের পেঁয়াজ 
  • ১চা চামচ রসুন কুচি
  • ১ চা চামদ আদা কুচি
  • ১ চা চামচ ধনে গুঁড়া  
  • ১ চিমটি জিরা গুঁড়া  
  • ২টি শুকনো মরিচ 
  • ১চা চামচ মরিচ গুঁড়ো 
  • লবণ স্বাদমতো
  • ১০০ মি লি ভেজিটেবল স্টক
  • ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
  • ১ টেবিল চামচ গরম মশলা

প্রন পাসান্দা তৈরির প্রণালী

- প্রথমে ভালো করে চিংড়ি বেঁছে ধুয়ে নিন। এরপর এতে সামান্য লবণ ছিটিয়ে মেখে ২ মিনিট রেখে আবার ভালো করে ধুয়ে নিন।

- এবার চিংড়ির সাথে সব মশলা এবং ৩ টেবিল চামচ দই ভালো করে মিশিয়ে ১/ ২ ঘণ্টা মেরিনেট করুন।

- তারপর একটি প্যানে তেল গরম করে প্যান নামিয়ে গরম তেলে এতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজুন।

- পেঁয়াজ লালচে হয়ে এলে রসুন ও আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিন এবং ধনে পাতা বাটা, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে নেড়ে নিন।

- মশলা কিছুক্ষণ নেড়ে নিয়ে এতে মেরিনেট করা চিংড়ি দিয়ে নেড়ে দিয়ে ৩০ মিনিট রেখে দিন। মৃদু আঁচে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত রাখুন।

- চিংড়ি সেদ্ধ হয়ে এলে এবং কিছুটা ঝোল মাখামাখা হয়ে এলে এতে ধনে পাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিন। উপরে অবশিষ্ট দই দিয়ে দিতে পারেন।

ছবি ও রেসিপি - রেসিপিজঅ্যান্ডরিভিউজ ডট কো ডট ইউকে

 

Select Category
Sort Posts