বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য তৈরি করে ফেলতে পারেন মজাদার ওভাল্টিন ড্রাই ফ্রুটস কেক। দেখে নিন এই কেক তৈরির পুরো প্রণালী।

উপকরণ 

  • ময়দা - ১ কাপ
  • ডিম – ৪ টি (রুম টেম্পারেচার)
  • তেল/বাটার - ১/২ কাপ
  • চিনি – ১ কাপ
  • গুঁড়া দুধ - ৪ টেবিল চামচ
  • বেকিং পাউডার - ১ টেবিল চামচ
  • লবন - সামান্য
  • ওভাল্টিন - ৩/৪ কাপ
  • ড্রাই ফ্রুটস – প্রয়োজন মতো

প্রণালী

- প্রথমে ডিম, তেল, চিনি একসাথে বিট করে নিতে হবে। - এবার ড্রাই ফ্রুটগুলোতে সামান্য ময়দা মাখিয়ে নিতে হবে। - এবার ময়দা, বেকিং পাউডার, লবন, গুঁড়া দুধ, ওভাল্টিন চালনিতে ছেঁকে নিতে হবে। - এবার ডিমের বেটারের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। যেন সব উপকরণ ভালোভাবে মিশে যায়। - এবার ড্রাইফ্রুটগুলো মিশিয়ে নিন। কেক যে পাত্রে মিশাবেন সে পাত্রটিতে মিশ্রণটি ঢেলে দিয়ে একটু আস্তে আস্তে উপর থেকে ঝাঁকিয়ে সমান করে নিন। - এবার প্রি-হিট ওভেনে ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে ৪০/৪৫ মিনিট বেক করতে হবে। হয়ে এলে একটা টুথপিক দিয়ে দেখতে হবে হয়ে এসেছে কিনা! প্লাস্টিক র‍্যাপার দিয়ে মুড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ, ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করতে হবে। রেসিপি - নুসাইবা নিঝুম ছবি- সাটারস্টক