SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

নুডলস নেস্ট

নুডলস নেস্ট

নুডলস খেতে আমরা সবাই-ই কম বেশি পছন্দ করি। নুডলস দিয়ে রেগুলার আইটেমের বাইরে আজকে একটি ভিন্ন আইটেম বানানোর পদ্ধতি আপনাদের জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছে নুডলস নেস্ট। ছোট এবং বড় সবারই খুব পছন্দ হবে এই মজার আইটেমটি। তো চলুন দেখে নেই নুডলস নেস্ট তৈরি করার পদ্ধতি।

নুডলস নেস্ট তৈরির পদ্ধতি

উপকরণ

  • নুডলস- ১ প্যাকেট
  • আলু- ১.৫ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • গাজর- সাজানোর জন্য
  • মটরশুঁটি- ২ টেবিল চামচ
  • তেল- ভাঁজার জন্য
  • মাখন- ২ টেবিল চামচ
  • লবঙ্গ ও কালোজিরা- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে নুডলস সেদ্ধ করে একটা চা ছাঁকনির উপর বসিয়ে ঝুড়ির আকৃতি দিন। (২) এবার ডুবো তেলে ভেজে নিন। (৩) এবার আলু ছিলে চটকে নিয়ে মাখনে ভেজে নিন। (৪) এখন আলুগুলোকে ছোট বল বানিয়ে পাখির আকৃতি দিতে হবে। (৫) লবঙ্গ বা কালোজিরা দিয়ে চোখ বানিয়ে নুডলসের ঝুড়িতে বসিয়ে নিবো। এবং গাজর দিয়ে ঠোঁট ও পাখির ডানা বানাবো। (৬) চাইলে ভেতরে মটরশুঁটি দিতে পারেন।

এইতো হয়ে গেলো নুডলস নেস্ট। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু এই ডিশটি।

 

ছবি- সংগৃহীত: ২০ফোর্স.কম

Select Category
Sort Posts