নাইজেরিয়ান জালফ রাইস ! যা একটি ওয়ান পট রাইস ডিশ , ওয়েস্ট আফ্রিকান দেশগুলোতে খুবই জনপ্রিয় । গ্রিল চিকেন,বারবিকেউ করা রেড মিট এবং সালাদের সাথে পরিবেশন করা হয় এই মজার ওয়ান পট জালফ রাইস ! এই ঈদ এ ট্রাই করে দেখতে পারেন এমন ভিন্ন কিছু ! ঈদের সকালে মাংস রান্না হতে হতে চটপট নাস্তায় পরিবেশন করতে পারেন কাবাব আর ফ্রেশ সালাদের সাথে !
- পোলাও চাল / বাসমতী চাল ৩ কাপ
- পেয়াজ মিহি কুচি ১ কাপ
- ক্যাপসিকাম ( লাল ) ছোট কিউব দেড় কাপ
- টমেটো টুকরা ২ কাপ
- ভেজিটেবল স্টক কিউব ৫ থেকে ৬ টি ( এতে অনেক বেশি লবণ থাকে ,যখন লবণ দিবেন এক্সট্রা লবণ কিন্তু চেখে দেখবেন)
- বোম্বাই মরিচ ১ টি বড় টুকরা করা ( বাচ্চাদের টিফিন হলে বাদ দিয়ে করবেন , এটা দিলে খুবি সুন্দর খুশবু হয় , ঝাল পছন্দ না করলে এটা না দিয়েও করা যাবে )
- টমেটো পেস্ট ৪ টেবল চামচ
- লবন স্বাদমত
- তেল ১/৪ কাপ






